ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

মাগুরায় আছিয়ার পরিবারকে ঈদ উপহার দিলেন সব্দালপুর ইউনিয়ন পরিষদ


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ২৬-৩-২০২৫ বিকাল ৬:৮
মাগুরায় দুলাভাই বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও পরে মৃত্যুর ঘটনায় সেই শিশু আছিয়ার পরিবারকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার দিয়েছেন শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়ন পরিষদ।
বুধবার  (২৬ মার্চ) দুপুরে শিশুটির নিজ বাড়ি শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে গিয়ে পরিবারের সদস্যদের সার্বিক খোঁজ খবর নেন এবং নগদ বিশ হাজার টাকা ও একশত কেজি চাউল প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, ইউপি সচিব মোঃ আওয়াল হোসেন, ইউপি সদস্য মোছাঃ নাজনীন বেগম, সালমা বেগম,সালেহা খাতুন,মোঃ সোহেল বিশ্বাস, ওসিয়ার রহমান, মোঃ কামরুল হাসান,মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ আনারুল ইসলাম টুটুল,রুপ কুমার মন্ডল,মোঃ ফারুকুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আবুল কাশেমসহ আরোও অনেকে।
সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পান্না খাতুন বলেন, শিশুটির বিচারের সর্বোচ্চ সাজার রায় সর্বাধিক গুরুত্ব দিয়ে বিচার প্রক্রিয়া সমাধান হবে বলেও পান্না খাতুন  আশাবাদি । দ্রুত তদন্ত কার্যক্রম শেষ হয়ে বিচার প্রক্রিয়ার মাধ্যমে একটি সুষ্ঠু বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি তৈরি হবে যেটা সারাদেশবাসী ও বিশ্ব দেখবে। এই ধরনের অপরাধ করলে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে।ইউনিয়ন পরিষদ এই পরিবারের সাথে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

এমএসএম / এমএসএম

ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক

ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ

হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা

উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ