দৈনিক প্রলয় পত্রিকার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
রমজানের সুমিষ্ট স্নিগ্ধতায়, ভ্রাতৃত্ব আর ভালোবাসার এক অপূর্ব মিলনমেলায় পরিণত হয়েছিল দৈনিক প্রলয় পত্রিকার উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল। বুধবার (২৬ মার্চ) বিকেল ৪ টায় মতিঝিল কিচেন ইয়ার্ড রেস্টুরেন্টে দৈনিক প্রলয়ের এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দৈনিক প্রলয় প্রত্রিকার প্রধান সম্পাদক মির্জা সোবেদ আলী রাজার সভাপতিত্বে ও মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম (দিদার),বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সাবেক প্রচার সম্পাদক মো: জাকির হোসেন, দৈনিক আমাদের কন্ঠে'র নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহাম্মেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) কার্যনির্বাহী সদস্য নিজাম উদ্দিন দরবেশ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ মজুমদার, দৈনিক প্রলয়'র নির্বাহী সম্পাদক শহীদুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সদস্য এনামুল ইসলাম তুহিন,ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সদস্য রাসেল আহামেদ, স্বাধীন দিগন্তর সিনিয়র রিপোর্টার, আরিফুল ইসলামসহ দৈনিক প্রলয় প্রত্রিকার প্রতিনিধিগন ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশিষ্ট ব্যবসায়ী,সাংবাদিক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা আরো অনেক অতিথি। উল্লেখ্য, ইফতারের পুর্বে বিশেষ মোনাজাত করেন উপদেষ্টা মনিরুজ্জামান মোল্লা। মোনাজাতে দেশ, জাতি, সমাজ ও সংবাদপত্রের উন্নতি, শান্তি, সমৃদ্ধি এবং সমগ্র মানবতার জন্য হৃদয় নিংড়ানো দোয়া করা হয়। মোনাজাতের প্রতিটি শব্দে যেন মিশে ছিল ভালোবাসা, আশীর্বাদ আর আল্লাহর সন্তুষ্টি লাভের আকুল আবেদন। এই আয়োজন শুধু একটি ইফতার মাহফিল ছিল না, ছিল এক হৃদয়ের বন্ধন, ছিল এক ভালোবাসার মিলনমেলা যেখানে একত্রিত হয়েছিল সমাজের বিভিন্ন স্তরের মানুষ, সকল ভেদাভেদ ভুলে, একসঙ্গে, এক অভিন্ন সুরে।
এমএসএম / এমএসএম
রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী
উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু
১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি
নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম
কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন
ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু
গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত
মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা
জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার
আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন
সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি
আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি