ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

প্রবাসীর জায়গা দখল করে ৩লাখ টাকা দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২৭-৩-২০২৫ দুপুর ৪:৬

নোয়াখালীর সদর উপজেলায় প্রবাসীদের ক্রয়কৃত জায়গা জোরপূর্বক দখল করে নিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ধান চাষ করে ৩লাখ টাকা চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভূক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসি।

বুধবার (২৬ শে মার্চ) সকাল ১০ ঘটিকায় সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বয়ার বাজার সংলগ্ন দখলকৃত জায়গার পাশের সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় ভূক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, গত ১০ ডিসেম্বর ২০২৪ ইং সনে ছাপ কবলা মূলে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ভাটিরটেক মৌজায় ৪০ শতাংশ জায়গা খরিদ করেন প্রবাসী  মো. রাসেদ, মো. সাহেদ ও মো. শামীম। জায়গা ক্রয় করার পর বিক্রেতা দখল বুঝিয়ে দিতে গেলে একই বাড়ির মোছলে উদ্দিন নিজেকে যুবদল নেতা পরিচয় দিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমিতে জোরপূর্বক হালচাষ দিয়ে বোরোধান রোপন করে দেন। পরবর্তীতে জায়গা ছাড়তে বললে প্রবাসী পরিবারের কাছে জায়গা ছাড়তে হলে ৩লাখ টাকার চাঁদা দাবি করেন মোছলে উদ্দিন। এ নিয়ে একাধিকবার বাকবিতন্ডার ঘটনাও ঘটেছে। এমতবস্থায় চাঁদাবাজদের কবল থেকে জমি ফেরত চান ভূক্তভোগী প্রবাসী পরিবারের সদস্যরা। মানববন্ধনে উপস্থিত থেকে এই চাঁদাবাজের বিচার চেয়ে জমি বিক্রেতা আবুল হোসেন বলেন, আমি ছাপ কবলামূলে জায়গা বিক্রি করার পর দখল দিতে আসলে মোছলে উদ্দিন গংরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমিটি দখল করে নিয়ে জমিতে ধান চাষ করে এখন প্রবাসীদের কাছে ৩লাখ টাকা চাঁদা দাবি করছে। এবিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ করেও এখনো কোন প্রতিকার পাইনি আমরা।

এসময় বক্তব্য রাখেন, প্রবাসীর ভাই ইমন, প্রবাসী শামীম, প্রবাসীদের বৃদ্ধ মা বিবি মর্জিনা, স্থানীয় জামাল উদ্দিন, জমি বিক্রেতা আবুল হোসেন প্রমূখ।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে চাঁদাবাজ মোছলে উদ্দিন গংদের বিচার দাবি ও স্থানীয় রাজনৈতিক ব্যাক্তি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তাদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান এলাকাবাসিসহ ভূক্তভোগী পরিবারের সদস্যরা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মোছলে উদ্দিন মুঠোফোনে জানান, জায়গা জমি নিয়ে তাদের সাথে পারিবারিক ভাবে কিছু ঝামেলা রয়েছে, তবে চাঁদাবাজির অভিযোগ সত্য নয়। 

এমএসএম / এমএসএম

দাউদকান্দিতে ১২০ কেজি গাঁজা উদ্ধার, এক্স নোহাসহ গ্রেপ্তার ২

বরগুনায় বাসে অভিযান, ১ হাজার পিস ইয়াবাসহ আটক ১

তেঁতুলিয়ায় অপপ্রচার ও মানহানির প্রতিবাদে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন

মৃত্যুর আগে হুমকির বার্তা, সাভারে কিশোরীর মৃত্যু ঘিরে নানা প্রশ্ন

কুড়িগ্রামে ৪ জামায়াত নেতাদের বিরুদ্ধে মানববন্ধন

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল কলোনি উচ্চ বিদ্যালয়

চন্দনাইশে এসিল্যান্ডের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে সংবাদ সম্মেলন

শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, আটক ১

শ্যামনগরে কৃষকের হাঁস-মুরগির ঘর থেকে অজগর সাপ উদ্ধার

টঙ্গীতে স্যাগ ফ্যাশনের শ্রমিকদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল লেখা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণে এলজিইডির কর্মশালা

পটিয়ায় সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে বৃদ্ধা-নাতনিকে পিটিয়ে জখমের অভিযোগ

বৈদ্যুতিক সংযোগ থেকে আগুন, পুড়ল দুই বসতঘর