কুতুবদিয়ায় নামে-বেনামে প্রকল্প বানিয়ে ঈদের আগে অর্থ লুটপাটের অভিযোগ পিআইও'র বিরুদ্ধে
কুতুবদিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এসএমএ করিমের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অফিসে বসে মাদকসেবনের অভিযোগ উঠেছে। স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও প্রকল্পের সুবিধাভোগীদের অভিযোগ, তিনি টেস্ট রিলিফ (টিআর) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের অর্থ আত্মসাৎ করছেন।
নামে-বেনামে প্রকল্প বানিয়ে অর্থ আত্মসাৎঃ
২০২৪-২০২৫ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কারের নামে একাধিক প্রকল্পে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, এসএমএ করিম স্থানীয় ইউপি সদস্যদের নামে প্রকল্পের কমিটি তৈরি করে ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন। কয়েকজন ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, তাদের অজান্তেই তাদের নামে প্রকল্পের সভাপতি করা হয়েছে। পরে পিআইও অফিসে ডেকে কমিটিতে স্বাক্ষর নেওয়া হয় এবং টাকা উত্তোলনের পর তা থেকে ৭-১০% কমিশন নেওয়া হয়।
অফিসে অনুপস্থিতি ও মাদকসেবনের অভিযোগঃ
পিআইও নিয়মিত অফিসে অনুপস্থিত থাকেন এবং বাসায় বসেই ফাইল অনুমোদন করেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানান, তিনি অফিসে মাদকসেবন করেন এবং রমজান মাসেও এ অভ্যাস বন্ধ রাখেননি। একাধিক জনপ্রতিনিধি অভিযোগ করেন, অফিসে গেলে তাকে প্রায়ই অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়, যা মাদকসেবনের ইঙ্গিত দেয়।
সামাজিক মাধ্যমেও প্রতিবাদঃ
ফেসবুকে জেএম তারেক জিয়াসহ স্থানীয় ব্যবহারকারীরা পিআইও’র অনিয়মের বিষয়টি তুলে ধরেছেন। তাদের দাবি, পুরাতন প্রকল্পকে নতুন দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করা হচ্ছে, এমনকি মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকল্পও বাদ পড়েনি। তারা দ্রুত তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
পিআইও’র কোনো প্রতিক্রিয়া নেইঃ
এসব অভিযোগের প্রতিক্রিয়া জানতে পিআইও এসএমএ করিমের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ইউএনও’র তদন্তের আশ্বাসঃ
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যথোয়াইপ্রু মারমা বলেন, "পিআইও’র বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারি কর্মকর্তাদের শৃঙ্খলাভঙ্গ ও মাদকসেবন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর