ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

মাগুরায় গরু চুরি সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা


মাগুরা প্রতিনিধি photo মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ৭-১-২০২৬ বিকাল ৫:৩৩

মাগুরার ইছাখাদা এলাকায় গরু চোর সন্দেহে আকিদুল নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আকিদুল(৪০) মাগুরা সদর উপজেলার রাঘব-দার ইউনিয়নের পাকা কাঞ্চনপুর গ্রামের মৃত শহর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি এলাকায় গরু চুরির ঘটনা বাড়তে থাকায় জনমনে উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে টেংয়াখালী এলাকা থেকে গরু চুরি করে পালানোর সময় দুই থেকে তিনজনকে স্থানীয়রা ধাওয়া করে। এসময় একজনকে ইছাখাদা পশ্চিমপাড়া এলাকায় আটক করে স্থানীয় জনতা
 গণপিটুনি দেয় । পরবর্তীতে পুলিশ ট্রিপল নাইনে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আকিদুল কে আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে পাঠালে পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, নিহত আকিদুলের পরিবার দাবি করেন— তিনি গরু চুরির সঙ্গে কোনোভাবেই যুক্ত নন; সে ঢাকা থেকে রাতে ইছাখাদা বাজারে নামলে কয়েক জন লোক তাকে ডেকে নিয়ে উথলী এলাকায় নিয়ে তাকে হত্যা করে। পরিবারের সদস্যরা অভিযোগ করেন, তার বিরুদ্ধে আনা চুরির অভিযোগ সাজানো এবং পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
ঘটনাটি কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা অভিযুক্ত গরু চুরি চক্রের বাকি সদস্যদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলি সাদিক বলেন, নিহত আকিদুল গরু চুরি করে আনার সময় জনতার হাতে ধরা খাই পরে তাকে গণপিটুনি দেয়, পুলিশ ৯৯৯ নাইনে খবর পেয়ে ঈদুল কে আহত অবস্থায় ২৫০ শয্যা হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত  ঘোষণা করেন, তিনি আরো বলেন নিহত আকিদুল একজন পেশাদার চোর তার নামে অরেন্ট রয়েছে  এবং মামলাও রয়েছে, আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থার দিকে এগোচ্ছি।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান