ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মুকসুদপুরে ২দিনব্যাপী জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ৮-১-২০২৬ বিকাল ৫:২৬

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ২দিনব্যাপী ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৭জানুয়ারি মুকসুদপুর উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির বলেন, ক্রীড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থ জাতি গঠনে সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই।তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করতে অভিভাবক ও শিক্ষকদের এগিয়ে আসতে হবে। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির আরো বলেন,পড়াশোনার পাশাপাশি প্রত্যেকটি শিক্ষার্থীদের খেলাধুলা ও শরীরচর্চা করতে হবে। যারা নিয়মিত খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকে তারা সকল প্রকার মাদক নেশাগ্রস্ত থেকে দুরে থাকে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাৎ আলী মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরীফ, উপজেলা মাধ্যমিক হিসাব রক্ষক কর্মকর্তা মো: জাকির হোসেন মোল্লা,প্রধান শিক্ষক রাকিবুল হাসান, রনধীর সরকার,মো: লুলু হোসেন মুন্সী, শওকত আলী মিয়া,মো: গোলাম মওলা, সুপার মো: ওয়াহিদুজ্জামান,মো: আশরাফউজ্জামান প্রমুখ।
দুই দিনব্যাপী মুকসুদপুর উপজেলার ৪১টি এমিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় এবং ১৮টি এমিওভুক্ত দাখিল মাদ্রাসা মোট ৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন গ্রুপে ৬৫টি ইভেন্টে প্রায় ৫শতাধিক শিক্ষার্থী এই খেলাধুলায় অংশগ্রহন করে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মাহমুদ আশিক কবির শীতকালীন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত