ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

রাজস্থলীতে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের ব্যালেট সহ সরঞ্জাম বিতরণ 


চাইথোয়াইমং মারমা, রাজস্থলী photo চাইথোয়াইমং মারমা, রাজস্থলী
প্রকাশিত: ১১-২-২০২৬ বিকাল ৫:৫৯
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য রাজস্থলী উপজেলার  বিভিন্ন কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে নির্বাচনী ব্যালেট পেপারসহ  সরঞ্জাম। এরই মধ্যে অনেক কেন্দ্রে পৌঁছেছে ব্যালট পেপার-বক্সসহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম।
রাত পোহালেই ভোট। এ উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদি। এর মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বক্স, অমোচনীয় কালি, দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার ও গণ ভোটের জন্য গোলাপি ব্যালট পেপারসহ ভোটার তালিকা। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার ও নির্বাচনী কর্মকর্তারা সরঞ্জামাদি বুঝে নিচ্ছেন 
এরপর আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় এসব মালামাল কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। উপজেলা নির্বাচন অফিসার জানান, সকাল থেকে ধাপে ধাপে সব ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেয়া হচ্ছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন প্রশাসন। 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার  ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। বুধবার সকাল থেকে রাজস্থলী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে  উপজেলার ১২টি ভোটকেন্দ্রের উদ্দেশ্যে ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনী সামগ্রী পাঠানো হয়।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিরাপত্তার মধ্যে এসব সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন। 
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  সহকারি রিটার্নিং কর্মকর্তা সেলিনা আক্তার  জানান, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ সম্পন্ন করা হবে।

আরমান / আরমান

দাউদকান্দিতে ৮ কেজি গাঁজা ও ৫০ ইয়াবাসহ গ্রেপ্তার ৭

আত্রাইয়ে ০৫নং বিশা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত এজলাসের শুভ উদ্বোধন

ধামরাইয়ে হত্যা মামলার প্রধান আসামী ওয়াজেদ আলী গ্রেপ্তার

চাঁদপুরে কসাই নুর মোহাম্মদ হত্যা মামলায় আসামীর যাবজ্জীবন

শ্রীনগরে র‌্যাবের অভিযানে লুন্ঠিত ৫০টি কার্তুজ উদ্ধার

শার্শায় সোনালি ফসল পাটের বাম্পার ফলন

পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাগেরহাট জেলা শহরে পুলিশের অভিযান

চকরাজাপুরে পরিবেশ রক্ষায় ৩০০ ঘুঘুপাখি অবমুক্ত করলেন শামীম সরকার

পিরোজপুরে নির্মাণাধীন জাতীয় গ্রিডের সাব-স্টেশনে চাঁদা দাবি ও বালু ভরাটের পাইপ ভাংচুরের অভিযোগ

১৫ পিস ইয়াবা সহ এক মাদক বিক্রেতা আলফাডাঙ্গা থানায় গ্রেফতার

মামলা তুলে নিতে হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় বাদীর জিডি

রায়গঞ্জে এইচএসসি শিক্ষার্থী আব্দুর রহমান হত্যা মামলার প্রধান আসামি রিপন গ্রেপ্তার