ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

সীতাকুণ্ডে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক, ঝুঁকিপূর্ণ ৪৮ কেন্দ্র 


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ১১-২-২০২৬ বিকাল ৬:৩১
চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড,পাহাড়তলি ও আকবরশাহ(আংশিক)  আসনের মোট ১২৪টি ভোটকেন্দ্রের ৪৮ টি  ‘ঝুঁকিপূর্ণ’ বা অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছ   প্রশাসন । 
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে এই তথ্য জানান সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ফখরুল ইসলাম।
 
ভোটের সর্বশেষ প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে সোমবার বিকেলে সীতাকুণ্ডের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জাহিদুল ইসলাম মিঞা। পরিদর্শনকালে তিনি টেরিয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও সীতাকুণ্ড ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ও ভোটকক্ষের অবস্থা পর্যবেক্ষণ করেন।
 
পরিদর্শন শেষে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দিয়ে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে প্রশাসন 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করবে। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। ভোটগ্রহণ স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ রাখতে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছি।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। জেলা ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সদস্যরা নিয়মিত মাঠ পর্যায় তদারকি করছেন। পরিদর্শনকালে চট্টগ্রামের পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্টসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরমান / আরমান

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার

নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ

আত্রাইয়ে ​কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ