ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীর দক্ষিণ সাধনপুর সওদাগর পাড়া ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল সম্পন্ন


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১১-২-২০২৬ রাত ৮:১৩

সৌদি প্রবাসী মাওলানা মোজাম্মেল হক এর উদ্যোগে চট্টগ্রাম বাঁশখালীর দক্ষিণ সাধনপুর সওদাগর পাড়া জুনিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারী) উপজেলার দক্ষিণ সাধনপুর সওদাগর পাড়া সংলগ্ন মাঠে এফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন সওদাগর জুনিয়ার ক্রিকেট একাদশ বনাম সিনিয়র ক্রিকেট একাদশ।এতে দুই উইকেটে জয়লাভ করে জুনিয়র ক্রিকেট একাদশ। খেলা শেষে স্থানীয় ক্রীড়া সংগঠক মোহাম্মদ লিটনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও দানবির সৌদি প্রবাসী মাওলানা মোজাম্মেল হক।

প্রধান অতিথির বক্তব্যে সৌদি প্রবাসী মাওলানা মোজাম্মেল হক বলেন, বর্তমানে যুব সমাজ ও তরুণ প্রজন্মরা মোবাইল জুয়া, মাদকাসক্ত হয়ে নানা ধরনের অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে পড়েছে। এধরণের অসামাজিক কার্যকলাপ থেকে তরুণ সমাজকে বিরত রাখার লক্ষ্যে পড়া-লেখার পাশাপাশি ক্রীড়ামুখী করে তুলতে নিজস্ব অর্থায়নে এক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেন তিনি। এসময় তিনি এক্রিকেট টুর্নামেন্টে অংশ গ্রহণকারী সকল টিমের জন্য নিজস্ব অর্থায়নে জার্সি প্রদান করেন। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে বিজয়ী ট্রফি এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন। ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় মোঃ তারেক।

আরমান / আরমান

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু