কোম্পানীগঞ্জে এতিমখানা মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও হাফেজদের পাগড়ি প্রদান
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ঐতিহ্যবাহী রহিমিয়া এতিমখানা মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়ন ও দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরে অভিভাবক সমাবেশ, নতুন সবক প্রদান এবং কুরআনে হাফেজদের পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১০টায় চরপার্বতী ইউনিয়নের ২নং ওয়ার্ডে অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সহ-সভাপতি নিজাম উদ্দিন খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরপার্বতী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।
সহকারী শিক্ষক আবু রায়হান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লন্ডনপ্রবাসী বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক মো. শাহ আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলী খান, চরপার্বতী ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব মাইন উদ্দিন মাসুম, সমাজসেবক নুর উদ্দিন নুর্মিন, রহিমিয়া এতিমখানা মাদ্রাসার প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুন, ম্যানেজিং কমিটির সহ-সেক্রেটারি সাংবাদিক কামরুল হাসান রুবেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, একটি আদর্শ ও নৈতিক মানুষ গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদ্রাসাভিত্তিক দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও চরিত্র গঠনে অভিভাবকদের আরও সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে কুরআনে হাফেজ হওয়া দুইজন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতি পুরো আয়োজনকে আরও অর্থবহ ও সফল করে তোলে।
এমএসএম / এমএসএম
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত
কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা
আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান
বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ