ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

ভূরুঙ্গামারীতে ভিজিএফের চাল পেলেন হাজার হাজার অসহায় পরিবার


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১৪-৩-২০২৬ দুপুর ৩:৩৭
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় হাজার হাজার অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ ২০২৬) উপজেলার সদর ৫নং ইউনিয়নে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে এবং সুশৃঙ্খল পরিবেশে এই খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। কর্মসূচির আওতায় তালিকাভুক্ত দরিদ্র ও অসহায় পরিবারগুলোর মাঝে প্রত্যেককে ১০ কেজি করে চাল প্রদান করা হয়। চাল নিতে সকাল থেকেই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপকারভোগীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার আব্দুল আহাদ জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী পূর্বনির্ধারিত তালিকা অনুসরণ করে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে চাল বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, “প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে এবং যাতে কোনো ধরনের অনিয়ম না হয় সে বিষয়েও আমরা সতর্ক রয়েছি।
স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভিজিএফ কর্মসূচি মূলত দরিদ্র ও অসহায় মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বিশেষ করে নিম্নআয়ের পরিবারগুলোর জন্য এই সহায়তা অনেকটা স্বস্তি নিয়ে আসে। চাল পেয়ে অনেক উপকারভোগী পরিবার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, বর্তমান সময়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামের মধ্যে এই খাদ্য সহায়তা তাদের জন্য অনেক সহায়ক হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও একইভাবে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

আক্কেলপুরে বণিক সমিতির নির্বাচন নিয়ে দুই পক্ষের মারামারি, আহত ২

গাজীপুরে কারখানায় আগুন, ৪ ঘন্টা পর নিয়ন্ত্রণে

টঙ্গীতে বিশ্ব ইজতেমা ঘিরে নতুন দাবি-দাওয়া, সাদপন্থীদের নিয়ে মুখ খুলল শুরায়ি নেজাম

নাগরপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দলিল জালিয়াতি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

ধামরাইয়ে রিকশার গ্যারেজে ডাকাতি: দেড় মাস পর রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৪

উজিরপুরে যুবককে কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা: নামে প্রথম শ্রেণি, সেবায় বঞ্চনার ১২৩ বছর!

কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ২

জিয়ানগরে খালের ছাড়া সূপেয় পানি চরম সংকট

সিংড়ায় স্বাধীনতার পর প্রথমবার উন্নয়নের ছোঁয়া: ২৪ কোটি টাকায় ১৬ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ, কমবে দুর্ভোগ

মতলবে মা ইলিশ রক্ষায় তিন দফা অভিযানে ৭ জেলে আটক

মনপুরায় পুলিশের অভিযানে যুবলীগের সভাপতি গ্রেফতার

রায়গঞ্জে সরকারি প্রকল্পের ৬৫ খুঁটি-তার গেল কর্মকর্তার বাড়ির পথে, জব্দ করল ইউপি চেয়ারম্যান