ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আল্লাহর মহান আওলিয়াগনের জীবনী তুলে ধরতে ইমাম শেরে বাংলা (রহঃ) সুন্নী কনফারেন্স


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ৮-১-২০২৬ বিকাল ৫:৪৭

কোরান ও হাদিসের মনগড়া ব্যাখ্যার ফলে মানুষের ঈমান আক¡িদা আজ হুমকির মুখে। ঈমান আক¡িদা ও আমলের সুরক্ষা অনিবার্য করণীয় হয়ে দাঁড়িয়েছে। তাই কোরআন সুন্নাহর মূলধারা ও সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের আক¡িদা। আল্লাহর মহান আওলিয়াগনের জীবনী তুলে ধরতে শনিবার (১০ জানুয়ারি) হাটহাজারী পার্বতী মডেল উচ্চ বিদ্যালয় ময়দানে রাহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশন'র উদ্যোগে ইমাম শেরে বাংলা (রহঃ) সুন্নী কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার হাটহাজারী বাসস্ট্যন্ড একটি রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে এ বার্তা দেন কনফারেন্স প্রস্তুতি কমিটি।
কনফারেন্সের মূল লক্ষ্য ও উদ্দেশ্য আল্লামা গাজী আজিজুল হক শেরে বাংলা (রহঃ) জীবনী সুন্নীয়তের ময়দানে উনার অবদান তুলে ধরা উল্লেখ করে লিখিত বক্তব্যে আহবায়ক মাওলানা অধ্যক্ষ ছৈয়দ মোঃ আবু তালেব আলকাদেরী বলেন, কোরান হাদিসের সঠিক ব্যাখ্যা ও আওলিয়াকেরামগনের জীবনী সঠিক তুলে না ধরার কারণে মুসলমান আজ বিভ্রান্ত দিকহারা। ইসলামের নামে চলছে হানাহানি সংঘাত উগ্রবাদী তৎপরতা। কনফারেন্সে কোরআন-সুন্নাহর অপব্যাখ্যা, আওলিয়া-ই কেরামের মাজার শরীফ আক্রমণ রোধ, ইসলামের মূলধারা ও সঠিক রূপরেখা, আওলিয়াগনের জীবনী তুলে ধরতে পীর মাশায়েখ, উলামায়ে কেরাম, ইসলামি স্কলার ও মুফাস্সিরগণ কোরআন ও হাদিসের আলোকে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করবেন এবং কোরআন সুন্নাহর দিক নির্দেশনা তুলে ধরবেন।এসময় উপস্থিত ছিলেন সদস্য সচিব সৈয়দ মুহাম্মদ নেজাম উদ্দিন, প্রচার উপকমিটির সদস্য শাহেদুল আলম সাহেদ, আলহাজ্ব হারুন সওদাগর, আলহাজ্ব রফিকুল ইসলাম, অধ্যাপক হাফেজ ছৈয়দ আহম্মদ, এস,এম মাহবুব আলম, মাওলানা রফিকুল ইসলাম তাহেরী, মাওলানা এম ছগির আহমদ, মাওলানা নাঈম রেজা কাদেরী,  এস. এম সিরাজুল ইসলাম,মাওলানা আজিজ উদ্দিন,  মুহাম্মদ তৈয়ব উদ্দিন, এস,এম জাহেদ, মহি উদ্দিন মহিন, হাফেজ মুহাম্মদ সোলাইমান, এম মিজান, এম ওয়াহিদুল আলম প্রমুখ।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ