সভাপতি তৌহিদ : সম্পাদক সবুজ
চন্দনাইশে কার মাইক্রো-হাইচ শ্রমিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত
চট্টগ্রামের চন্দনাইশে কার মাইক্রো ও হাইচ শ্রমিক সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গাছবাড়িয়া কলেজস্থ সমিতির কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে সকল সদস্যের সরাসরি ব্যালট ভোটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতির পদে মো.তৌহিদ ছাতা মার্কায় (৮৪) ভোট পেয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মো.আকতার জামান সবুজ আনারস মার্কায় (১০৯) ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। অন্যদের মধ্যে সহ-সভাপতি পদে মো.জাহিদুল ইসলাম পদ্মফুল মার্কায় (৮৬) ভোট,অর্থ সম্পাদক আহমদ উল্লাহ মোমবাতি (৭৩) ভোট এবং সদস্য পদে সরওয়ার হোসেন উড়োজাহাজ (৬৬) ভোট,মো.নুরুল আলম মই (৬৪) ভোট পেয়ে সদস্য পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা শামসুদ্দিন আহমেদ। সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় অফিস সহকারী বিজু দাস। এছাড়াও সমবায় অফিস অপারেটর বিজয় ঘোষ বিউটি রানী চৌধুরী, রাগ রঞ্জিতা পরাগ নির্বাচনে দায়িত্ব পালন করেন। নির্বাচন পরিচালনা করেন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জামালউদ্দিন এবং সদস্য যথাক্রমে মো.সাইফুদ্দিন, আবদুল কুদ্দুস। সার্বক্ষণিক নির্বাচন পর্যবেক্ষণ করেন উপদেষ্টা মো.আলমগীরুল ইসলাম চৌধুরী।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা