ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

শেরপুরের শ্রীবরদী সীমান্তে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ৮-১-২০২৬ বিকাল ৫:২৪

শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে আহমেদ আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার রাণীশিমুল ইউনিয়নের বালিঝুড়ি রেঞ্জের নেপালির ভিটা এলাকায় এ ঘটনা ঘটে। 
মৃত আহমেদ আলী রানীশিমুল ইউনিয়নের মালাকুচা গ্রামের মৃত কানাই শেখের ছেলে। 
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল নয়টার দিকে আহমেদ আলী তাঁর গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়ে বালিঝুড়ি রেঞ্জের সীমান্তবর্তী নেপালির ভিটা এলাকায় যান। ঘাস কাটার এক পর্যায়ে হঠাৎ বন্য হাতির একটি দল তাঁকে আক্রমণ করে। এতে হাতির পায়ে পিষ্ট হয়ে তাঁর বুক থেতলে যায়। পরে স্থানীয় লোকজন আশঙ্কা জনক অবস্থায় তাঁকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
সংবাদ পেয়ে শ্রীবরদী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আনাছ আলী সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং মৃত ব্যক্তির লাশের সুরতহাল সম্পন্ন করেন। 
হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষক আহমেদ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বন বিভাগের বালিঝুড়ি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, বন বিভাগের পক্ষ থেকে মৃত ব্যক্তির পরিবারকে সরকারি নিয়মানুযায়ী আর্থিক সহায়তা প্রদান করা হবে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আবেদনক্রমে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বাতিল কমিটি পুনর্বহালের চেষ্টা ঘিরে লোহাগড়ার হাজরাখালীতে উত্তেজনা

পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক। 

ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত

কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান

ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি

লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ