ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ‘আলমগীর ফর টুমোরো’ ওয়েবসাইট উদ্বোধন


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৮-১-২০২৬ বিকাল ৫:২৬

 ঠাকুরগাঁওয়ে বাংলাদেশের মুক্তি, গণতন্ত্র ও উন্নয়নের বার্তা নিয়ে ‘Alamgir For Tomorrow’ (আলমগীর ফর টুমোরো) নামে নতুন একটি ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) রাতে ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠিত হয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে ওয়েবসাইট উদ্বোধন করেন তার বড় মেয়ে শামারুহ মির্জা। ওয়েবসাইটটির ঠিকানা : alamgirfortomorrow.com
ওয়েবসাইটে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন পরিকল্পনা, রাজনৈতিক অঙ্গীকার এবং ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরা হয়েছে। সাধারণ মানুষ ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি তাদের অভিযোগ, সমস্যা ও মতামত বিএনপির মহাসচিবের কাছে পৌঁছে দিতে পারবেন।
ওয়েবসাইটে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাতটি অঙ্গীকার তুলে ধরা হয়েছে, যার মধ্যে চাকরি সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি, সাংস্কৃতিক ঐক্য জোরদার করা এবং সংকটে মানুষের পাশে থাকার অঙ্গীকারও এতে রয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে শামারুহ মির্জা বলেন, ওয়েবসাইটটি কোনো নির্বাচন উপলক্ষে তৈরি হয়নি। এটি সময়ের দাবি এবং ঠাকুরগাঁওয়ের মানুষের বিভিন্ন সমস্যা ও ভবিষ্যৎ পরিবর্তন পরিকল্পনা তুলে ধরাই মূল উদ্দেশ্য।
ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কামরুল হাসান,

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার