রৌমারীতে তিন দিন পর পুকুর থেকে বৃদ্ধনারীর লাশ উদ্ধার
নিখোঁজের ৩০ ঘন্টা পর সহিতন বেওয়া (৯০) নামের এক বৃদ্ধ নারীর লাশ বাড়ির পাশে পুকুরের পানি থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারী) সকাল ৬ টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের মহিলা কলেজপাড়া গ্রাম এলাকায় পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ, স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ১১ টার দিকে বৃদ্ধনারী সহিতন বেওয়া সবার অজান্তে নিজ ঘর থেকে বেরিয়ে যায়। পরেরদিন সকালে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে ঘরের দরজা খোলে দেখেন তিনি ঘরের ভিতর নেই। পরে পরিবারের লোকজন বিভিন্ন এলাকায় ও আত্মীয় স্বজনের কাছে খোজেও তার সন্ধান পাওয়া যায়নি। তাকে খোজে না পাওয়ায় রৌমারী থানায় অবগত করা হয়। দীর্ঘ ৩০ ঘন্টা পর বাড়ির পাশে পুকুরের পানিতে বৃদ্ধনারীর লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ ও নিহতের স্বজনদের খবর দিলে তারা লাশ সনাক্ত করেন। নিহত নারী একই উপজেলার ঝুনকির চর গ্রামের মৃত্যু জহর আলীর স্ত্রী বলে জানা গেছে।
নিহতের ছেলে শাহাবুদ্দিন মিয়া বলেন, সবার অজান্তে আমার মা ঘর থেকে বেরিয়ে যায়। তিনি শাররীক ভাবে অসুস্থ। অনেক জায়গায় খোজাখুজি করেছি সন্ধান পাইনি। এলাকাবাসি বৃহস্পতিবার সকালে পুকুরের পানিতে ভাসতে দেখে আমাদের খবর দেয়। পরে দেখি আমার মায়ের লাশ।
স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বৃদ্ধনারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওছার আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত করা হয় এবং পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ