ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরের কোনাবাড়ীতে ঝুট গোডাউনে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ৬ ইউনিট


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৮-১-২০২৬ বিকাল ৫:২৭

গাজীপুর মহানগরীর কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনীর ৬ টি ইউনিট। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল সোয়া ৪ টার দিকে ওই আগুনের সূত্রপাত হয়৷ 

স্থানীয় ও দমকল বাহিনীর সূত্রে জানা যায়, মহানগরীর দেওয়ালিয়াবাড়ি কাঁঠালতলা এলাকায় অবস্থিত ঝুটের গোডাউনে বৃহস্পতিবার বিকেলে আগুন লেগেছে। প্রথমে স্থানীয়রা ওই গোডাউনে ধোঁয়া দেখতে পায়৷ মুহুর্তের মধ্যে আগুন আশপাশের বেশ কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ে। পরে লোকজন দমকল বাহিনীকে ফোন দেয়৷ পরে খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে আসে৷ পরে আগুনের তিব্রতা বাড়লে সারাবো ও ডিবিএল ফায়ার স্টেশন থেকে আরও ৪ টি ইউনিট ঘটনাস্থলে আসে। বর্তমানে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে৷ 

কোনাবাড়ি মর্ডাণ ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইনস্পেক্টর সাইফুল ইসলাম বলেন, আমাদের ৬ টি ইউনিট কাজ করছে৷ আরও দুটি ইউনিট আসছে৷ পাশাপাশি বেশ কয়েকটি গোডাউন রয়েছে। সব গোডাউনে আগুন ছড়িয়ে পড়েছে৷ বিস্তারিত পড়ে জানাতে পারবো৷ 

এমএসএম / এমএসএম

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ