বাঁশখালীতে সংস্কারের অযুহাতে চলাচল বন্ধের প্রতিবাদে চাঁদপুর চৌমুহনী বাজারে বিক্ষোভ
চট্টগ্রামের বাঁশখালীতে চাঁদপুর চৌমুহনী বাজার হয়ে সাতকানিয়া সংযোগ সড়ক সংস্কারের অযুহাতে দেখিয়ে চলাচল বন্ধ করে দেয়ায় বড় ধরনের লোকসানের ঝুঁকিতে পড়েছে চাঁদপুর চৌমুহনী বাজার ব্যবসায়ীরা, সংস্কারের পাশাপাশি চলাচল ব্যবস্থা স্বাভাবিক রাখার দাবিতে বিক্ষোভ করেছে চৌমুহনী বাজারের শত শত ব্যবসায়ী ও কর্মচারীরা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার চাঁদপুর চৌমুহনী বাজার এলাকায় এবিক্ষোভ অনুষ্ঠিত হয়। ব্যবসায়ীদের দাবি, বিগত তিন বছর ধরে এসড়কের সংস্কার কাজ চলছে, পুরো এগারো মাস যাবৎ সংস্কার কাজ বন্ধ রাখা হয় এবং প্রতিবছর রমজান মাস আসলে ঠিকাদার কর্তৃপক্ষ গাড়ী চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়ে সংস্কার কাজ শুরু করে। এভাবে চলাচল বন্ধ করে দেয়াতে একদিকে চৌমুহনী বাজারে আসা ক্রেতারা বিপাকে পড়ে, অপরদিকে প্রতিবছর রমজানে বড় ধরনের লোকসানে পড়ে চৌমুহনী বাজার ব্যবসায়ীরা। প্রতিবছরের ন্যায় এবছরও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে লাখ লাখ টাকার মালামাল ইনভেস্ট করে কাপড় ব্যবসা প্রতিষ্ঠান গুলোকে নতুন সাজে সাজিয়ে তুলেছে ব্যবসায়ীরা।
কিন্তুনএরইমধ্যে সংস্কারের অযুহাত দেখিয়ে রমজান মাসে আবারও সড়ক বন্ধ করে দেয়াতে বড় ধরনের লোকসানের ঝুঁকিতে পড়েছে চৌমুহনী বাজার ব্যবসায়ীরা। ঠিকাদারের এমন হঠকারী কর্মকাণ্ড চৌমুহনী বাজার ব্যবসায়ীদের প্রতি প্রতিহিংসা চরিতার্থের শামিল মন্তব্য করে ব্যবসায়ীক নেতারা বলেন, সংস্কার কাজে বাঁধা দেয়া ব্যবসায়ীদের উদ্দেশ্য নয়, তবে প্রতিবছর রমজান মাস আসলে সংস্কারের অযুহাত দেখিয়ে পুরো সড়ক বন্ধ করে দিয়ে ভোগান্তি সৃষ্টি করা এবং ক্রেতাদের যাতায়াতে বাঁধা সৃষ্টি করা চৌমুহনী বাজার ব্যবসায়ীদের প্রতি প্রতিহিংসা পরায়নতার শামিল। সড়কে যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক রেখে সংস্কার কাজ করতে উপজেলা প্রশাসন ও সড়ক বিভাগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ব্যবসায়ীরা। এসময় মোঃ সায়মন সিকদার, হারুন সওদাগর, হিরন দেব, ছৈয়দুল হক, মোঃ আকবর, মিহির চৌধুরী মোঃ আজমসহ কয়েক শতাধিক ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি