শ্রীমঙ্গলে বাড়ির ছাদ থেকে ১৫ কেজির অজগর উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া এলাকায় একটি বসতঘরের ছাদ থেকে ১০ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মাদ্রাসার পেছনে অবস্থিত ‘মজিদ মঞ্জিল’ নামের বাড়িটির ছাদে সাপটি দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা ছাদে উঠলে বিশাল আকৃতির অজগরটি দেখতে পান। এ সময় কয়েকজন সাপটিকে মারার প্রস্তুতি নিলেও উপস্থিত এক সচেতন ব্যক্তি মুঠোফোনে খবর দেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন–এর পরিচালক স্বপন দেব সজলকে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টারও বেশি অভিযান চালায়ে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
সজল দেব বলেন, সাপটির দৈর্ঘ্য ১০ ফুট এবং ওজন আনুমানিক ১৫ কেজি। তিনি আরও বলেন, “বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে আতঙ্কিত না হয়ে কিংবা প্রাণীটিকে আঘাত না করে দ্রুত বন বিভাগ বা সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়া উচিত। এতে মানুষ ও প্রাণী—উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।”
পরে উদ্ধার করা অজগরটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান