শালিখার বিভিন্ন দপ্তর ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন : মাগুরা জেলা প্রশাসক
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মাগুরার শালিখা উপজেলার বিভিন্ন দপ্তর ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন মাগুরা জেলা প্রশাসক, মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
এসময় তিনি শালিখা থানা পরিদর্শন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সেবাদান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে তিনি শালিখা উপজেলা ভূমি অফিস ও ধনেশ্বরগাতি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় ভূমি সংক্রান্ত সেবা কার্যক্রম, নামজারি, খাজনা আদায় ও ডিজিটাল সেবার অগ্রগতির জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
এরপরে জেলা প্রশাসক শালিখা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন এবং উপজেলা প্রশাসনের চলমান কার্যক্রম ও উন্নয়ন অগ্রগতি বিষয়ে মতবিনিময় করেন। এছাড়া তিনি ধনেশ্বরগাতি ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন এবং স্থানীয় সরকার কার্যক্রম ও জনসেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সফরকালে জেলা প্রশাসক আশ্রয়ণ কেন্দ্র, দারিদ্র্য বিমোচন কর্মসূচি এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহ সরেজমিনে পরিদর্শন করেন। তিনি উপকারভোগীদের সঙ্গে কথা বলেন এবং প্রকল্পসমূহের সুষ্ঠু বাস্তবায়ন, গুণগত মান বজায় রাখা ও সময়মতো কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড