ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

‎কুতুবদিয়ায় মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত, সাগরে জলদস্যুতা দমনে জোরালো দাবি


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২৬-২-২০২৬ বিকাল ৫:২৪

‎‎কুতুবদিয়া উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা  অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) উপজেলা পরিষদ হল রুমে সভা অনুষ্ঠিত হয়।
‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া–মহেশখালী আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা।
‎‎সভায় বিভিন্ন দপ্তরের কার্যক্রম ও চলমান উন্নয়ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর আগে সাংসদের প্রথম সাধারন সভা উপলক্ষে নেতাকর্মীদের এক মিনিট বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়। এ সময় মৎস্যজীবী দলের সভাপতি ও ফিশিং বোট মালিক সমিতির পক্ষে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, গত এক মাসে সাগরে বেপরোয়া জলদস্যুতা ও অনিয়ন্ত্রিত তৎপরতার কারণে মৎস্যজীবীরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।
‎‎তিনি জানান, এ সময়ে একাধিক ফিশিং বোট ডাকাতির শিকার হয়েছে এবং জলদস্যু হামলায় তিনজন মৎস্যজীবী নিহত হয়েছেন। এতে উপকূলীয় এলাকায় নিরাপত্তাহীনতা বেড়েছে এবং জীবিকার অনিশ্চয়তায় পড়েছেন শত শত জেলে পরিবার।
‎‎বক্তব্যে মাননীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে সাগরে কঠোর নজরদারি ও সমন্বিত অভিযান জোরদারের দাবি জানানো হয়। বিশেষ করে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে সুস্পষ্ট নির্দেশনার মাধ্যমে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়, যাতে জলদস্যুতা নির্মূল করে মৎস্যজীবীদের জীবন ও জীবিকা নিরাপদ করা যায়।
‎‎সভায় বিভিন্ন দফতরের কর্মকর্তা,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি

দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা

মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের

মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা

বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান

পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা

তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ

শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী

গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'

বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু