ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

ভূঞাপুরে ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী ও পুরস্কার বিতরণ


ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৭-১-২০২৬ বিকাল ৬:১১

টাঙ্গাইলের ভূঞাপুরে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে "গোবিন্দাসী ক্যাডেট স্কুল" এর ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী, অভিভাবক সমাবেশ ও বার্ষিক পরীক্ষা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার গোবিন্দাসী ক্যাডেট স্কুলের উদ্যোগে অত্র প্রতিষ্ঠানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোবিন্দাসী ক্যাডেট স্কুলের পরিচালক মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহিনুর ইসলাম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ আমিনুল হক, গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মহির উদ্দিন, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম প্রামাণিক, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, গোবিন্দাসী ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মোঃ মনিরুজ্জামান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল লতিফ তালুকদার, মোঃ আব্দুল মজিদ মন্ডল, ভূঞাপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন সরকার, অত্র প্রতিষ্ঠানের পরিচালক ও ভূঞাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক কোরবান আলী তালুকদার, জাহিদুল ইসলাম জাহিদ, প্রেসক্লাবের ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রবি, দপ্তর ও পাঠাগার সম্পাদক মাহমুদুল হাসান, সাংবাদিক ফরমান শেখ, আলমগীর হোসেন, মুহাইমিনুল ইসলাম হৃদয়, খন্দকার মাসুদ রানা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক বৃন্দ ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান