ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ৭-১-২০২৬ বিকাল ৬:৮

শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার বিকেলে শহরের রঘুনাথ বাজার এলাকার জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওই সংগঠনের এসব নেতা-কর্মী বিএনপিতে যোগ দেন।
বিএনপিতে যোগদান করা ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন, ফারহান ফুয়াদ তুহিন (প্রধান সমন্বয়ক ও মুখপাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলা শাখা ), আরাফাত রহমান তালুকদার (সমন্বয়ক ও সিনিয়র সংগঠক বৈষম বিরোধী আন্দোলন শেরপুর জেলা শাখা), নাহিদ আহম্মেদ নিলয় (সমন্বয়ক ও সিনিয়র সংগঠক), মনিবুল ইসলাম (সিনিয়র যুগ্ম সদস্য সচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শেরপুর জেলা শাখা) ও আশিকুর রহমান আশিক ( সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শেরপুর জেলা শাখা )। তাদেরসহ শেরপুর জেলার প্রায় তিন শতাধিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে শেরপুর জেলা বিএনপিতে যোগদান করেন। 
সদ্য যোগদানকৃত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর-১ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সানসিলা জেবরীন প্রিয়াঙ্কা, শেরপুর থানা বিএনপির আহবায়ক হযরত আলী, সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দ, জেলা ছাত্রদলের সভাপতি হাসেম সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল ।
বিএনপিতে সদ্য যোগদানকৃত ফারহান ফুহাদ তুহিন সাংবাদিকদের বলেন, '২০২৪ সালের যে আন্দোলনটা ছিল সেটা আমাদের অধিকার আদায়ের আন্দোলন ছিল। ওই সময় আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে থাকাকালে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারেনি। তাই আমরা মনে করি নতুন বাংলাদেশ গড়ার আমাদের যে স্বপ্নটা ছিল সেটা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানই পারবেন। তাই আজকে আমরা শেরপুর জেলার প্রায় তিনশত নেতাকর্মী বিএনপিতে যোগদান করলাম।'

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত