ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মার্কিন আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৭-১-২০২৬ বিকাল ৫:২৯

ভেনেজুয়েলায় মার্কিন সাম্রাজ্যবাদের সামরিক আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে আগ্রাসনবিরোধী নাগরিক সমাজ রাজশাহীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, গত ৩ জানুয়ারি মার্কিন সাম্রাজ্যবাদ ভেনেজুয়েলায় সামরিক আগ্রাসন চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিজ বাসভবন থেকে অপহরণ ও আটক করেছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এটি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের ওপর বিনা উস্কানিতে হামলা এবং মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ।
বক্তারা আরও বলেন, মানবতার কথা বললেও বাস্তবে মার্কিন যুক্তরাষ্ট্রই বিশ্বব্যাপী মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত। মাদক বিস্তার ও সন্ত্রাসবাদ দমনের অজুহাতে ভেনেজুয়েলার খনিজ সম্পদ ও তেল লুটপাটের উদ্দেশ্যে এ আগ্রাসন চালানো হয়েছে, যা বিশ্বব্যাপী গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে। মার্কিন সাম্রাজ্যবাদের কারণে আজ বিশ্বের প্রতিটি দেশই নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা বলেন, সময় এসেছে ভিন্ন মত ও ভিন্ন মতাদর্শ ভুলে বিশ্বের গণতন্ত্রকামী জনগণকে একতাবদ্ধ হয়ে সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের মানবতাবিরোধী অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার।
ভেনেজুয়েলার জনগণের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একমাত্র তাদেরই বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ কাম্য নয়। মানববন্ধন থেকে বক্তারা যুদ্ধ, অবরোধ ও হুমকির রাজনীতি প্রত্যাখ্যান করে সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধ এবং ভেনেজুয়েলার জনগণের ইচ্ছার প্রতি সম্মান জানানোর আহ্বান জানান।
মানববন্ধন শেষে সাহেব বাজার জিরোপয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাটার মোড় এলাকায় গিয়ে শেষ হয়।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজশাহী জেলা সভাপতি ও নদী বাঁচাও আন্দোলন রাজশাহী'র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন আলী পেয়ারা, রাষ্ট্র সরকার আন্দোলন কেন্দ্রীয় কমিটি'র সহ-সভাপতি  ও আহ্বায়ক জুলাই ৩৬ পরিষদ রাজশাহী'র আহবায়ক 
মাহমুদ জামান কাদেরী, হেরিটেজ রাজশাহী'র সভাপতি ও
সবুজ (সংগতি) রাজশাহীর আহ্বায়ক মাহবুব সিদ্দিকী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর শৌভিক রেজা, ইতিহাস বিভাগের প্রফেসর গোলাম সারোয়ার, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) রাজশাহী জেলা'র আহবায়ক আলফাজ হোসেন যুবরাজ, গণসংহতি আন্দোলন রাজশাহী মহানগরের সদস্য সচিব নাদিম সিনা, ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ (ইয়্যাস) এর সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

যশোরে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ আটক ১

মান্দার ৮ কিলোমিটার সড়ক,আমলাতান্ত্রিক জটিলতায় দুর্ভোগে পথচারীরা

রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল

বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ