দুমকীতে ছাগল চুরি ও স্ত্রীকে ভুয়া সনদে চাকরি দেয়া সেই ২ আওয়ামী নেতা আটক
২০২২ সালে প্রতিবেশীর ছাগল চুরি মামলায় জেল খাটা আওয়ামী নেতা রেজাউল হক রাজন(৪২) ও স্ত্রীকে ভুয়া সনদে চাকরি দেয়া অপর আওয়ামী নেতা ফরিদ আহমেদকে(৪৫) আটক করেছে পটুয়াখালীর দুমকী থানা পুলিশ।
এবারে যদিও রাজনকে মির্জাগঞ্জ থানার একটি মামলা এবং ফরিদকে দুমকী উপজেলা বিএনপি অফিস ভাংচুর ও বিএনপি নেতাদের ওপর হামলার মামলায় আটক করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকির হোসেন।
শনিবার(৫ মার্চ) রাত ৮ টায় উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে রাজনকে এবং রবিবার (৬ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বোর্ড অফিস বাজার এলাকা থেকে ফরিদকে আটক করা হয়।
আটক রাজন উপজেলা আ'লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং ফরিদ মুরাদিয়া ইউনিয়ন আ'লীগের যুগ্ম আহ্বায়ক, আজিজ আহম্মেদ কলেজের হিসাবরক্ষণ বিষয়ের প্রভাষক ও উত্তর মুরাদিয়া গ্রামের মৃত. তাজেম মোল্লার ছেলে।
সূত্র জানায়, ২০২২ সালে প্রতিবেশী আবু গাজীর ১২ হাজার টাকা মূল্যের একটি খাসি ছাগল চুরি করে নিয়ে জবাই করে মাংস ফ্রিজে রেখে দেয় রাজন। পরবর্তীতে সেই মামলায় আটক হয়ে বেশ কয়েক দিন জেল খাটেন তিনি। অপর দিকে জুলাই বিপ্লবকালে (ছাত্র-জনতার আন্দোলন) ছাত্রজনতাকে বাঁধাসহ মারমুখী অবস্থানে ফরিদকে দেখা গেছে; যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়। তার অসৌজন্যমূলক আচরণে অতিষ্ঠ হয়ে আজিজ আহম্মেদ কলেজ গভর্নিং বডির সভাপতি ও অধ্যক্ষ বরাবর চাকুরিচ্যুত করার ব্যবস্থা নিতে একটি অভিযোগ দাখিল করেন শিক্ষক কর্মচারীরা। পরে কলেজ গভর্নিং বডি তাকে সাময়িক বরখাস্ত করেন। এছাড়াও ভুয়া জাল সনদে তার স্ত্রী নাহিদ আক্তার লিটিকে আওয়ামী ক্ষমতা ও প্রভাব খাটিয়ে বশিরিয়া দারুচ্ছুন্নাত ফাজিল(ডিগ্রি) মাদ্রাসায় চাকরি দেন তিনি।
প্রসঙ্গত, ২০২২ ইং সালে সারাদেশে দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুমকীতে বিএনপি'র বিক্ষোভ কর্মসূচি চলাকালে উপজেলা বিএনপি কার্যালয় ভাংচুরসহ বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। গত বছরের ৫ আগষ্ট ছাত্র জনতার গনঅভ্যুত্থানের পরে গত ৭/১১/২৪ ইং তারিখে মোঃ মোর্তুজা বিল্লাহ বাদী হয়ে দুমকী থানায় একটি মামলা দায়ের করেন।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার
গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক
জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক
সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন
চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র্যালি ও আলোচনা সভা