মান্দায় রাম নবমী মেলাতে হাজারো ভক্তবৃন্দের ঢল
ভগবান শ্রী রামের জন্ম উৎসব উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারো নওগাঁর মান্দায় শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দির প্রাঙ্গণে হাজারো ভক্তবৃন্দের ঢল নেমেছে। পূজা অর্চণা,ভোগ-প্রসাদ বিতরণের মধ্যদিয়ে চলছে শ্রী রামের জন্মোৎসব পালন।তার জন্মোৎসব প্রায় ৩শ বছর ধরে ঠাকুর মান্দায় ঐতিহ্যবাহী রঘুনাথের মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।মেলাটি ভগবান রাম চন্দ্রের আবির্ভাব তিথির মধ্য দিয়ে শুরু হয়, আর লক্ষণ ভোজনের মধ্যদিয়ে শেষ হয় বলে সনাতন ধর্মালম্বীরা জানান।এই মেলায় বাংলাদেশের বিভিন্ন জেলা, উপজেলাসহ ভারত মহাদেশ থেকে ভক্তবৃন্দের আগমন ঘটে।
বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তবৃন্দের রাম রাম ধ্বনিতে প্রতিবছরের নায় এবারো মুখরিত হয়ে উঠেছে রঘুনাথ জিউ মন্দির প্রাঙ্গণ।প্রতিবছর চৈত্র মাসের রাম নবমী তিথি অনুযায়ী এই মেলাটির আয়োজন করে থাকে মন্দির কমিটির লোকজন।মেলাকে ঘিরে হরেক রকম দোকানের পসরা বসেন।ভক্তবৃন্দের আগমনে ছাড়াও লোহা,পিতল,কাসা,বিভিন্ন সরঞ্জজাদি ক্রয় করতে বিভিন্ন ধর্মবর্ণের লোকজনের ভীড় জমায় এ মেলায়।
এব্যাপারে শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দির কমিটির সাধারণ সম্পাদক সতেন্দ্রনাথ বলেন,শ্রী রামের জন্মোৎসব উপলক্ষে এ মেলাটি প্রায় ৩ শত বছর ধরে আয়োজন করে আসছে সনাতন ধর্মাবলম্বী লোকজনেরা।সেই থেকে আজ অবধি মেলাটি জাকজমকভাবে পালিত হয়ে আসছে।
এমএসএম / এমএসএম
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২
উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন
Link Copied