ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

গুরুদাসপুরে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগ


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭-৪-২০২৫ দুপুর ৪:৩৬

নাটোরের গুরুদাসপুরে পুর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে বিবাদী প্রদ্যুৎ ঘোষ ও সৌরভ ঘোষের বিরুদ্ধে। এঘটনায় বকুল ঘোষ বাদী হয়ে গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রবিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের দুধগাড়ী গ্রামে ওই ঘটনা ঘটে। বিবাদী প্রদ্যুৎ গোষ@ আক্কেল দুধগাড়ী গ্রামের মৃত বানছা রাম ঘোষের ছেলে ও বিবাদী সৌরভ ঘোষ একই গ্রামের বিপুল ঘোষের ছেলে।

অভিযোগ সুত্রে জানাযায়, বকুল ঘোষের সাথে বিবাদীদের পারিবারিক বিষয় নিয়ে আদালতে মামলা চলছিলো। নাজিরপুর বাজারে বকুল ঘোষের ফ্রিজের শোরুম, মোবাইলের শোরুম ও কনফেকশনারীসহ বিকাশ ব্যবসা রয়েছে। গত রবিবার রাত সাড়ে ১০ টার দিকে বকুল ঘোষ তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নগদ ৪ লাখ ৩৫ হাজার টাকা ব্যাগে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। মাঝ পথে তার বোন রেখা ঘোষের বাড়িতে গিয়ে রাতের খাবার খান। খাবার শেষে সেখান থেকে বেড় হয়ে পায়ে হেটে বিবাদীদ্বয়ের বাড়ির সামনে পৌছালে সেই পুর্ব শত্রুতার জেরে বিবাদীদ্বয়রা দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এসময় বিবাদীরা তার কাছে থাকা নগদ টাকার ব্যাগ ছিনিয়ে নেয় এবং খুন জখমের হুমকি দেয়। জীবন বাচাঁতে দৌড় দিয়ে তার বোনের বাড়িতে আশ্রয় নেয় বকুল ঘোষ।

বকুল ঘোষ বলেন, পারিবারিক পূর্ব শত্রুতার জেরে প্রদ্যুৎ ঘোষ ও সৌরভ ঘোষ আমার উপর আক্রমন করেছে। আমার কাছে থাকা নগদ ৪ লাখ ৩৫ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে। খুনজখমের হুমকি দিচ্ছে। আমি এর সঠিক বিচার দাবী করছি।

এবিষয়ে জানতে চাইলে সকল অভিযোগ অস্বীকার করে প্রদ্যুৎ ঘোষ ও সৌরভ ঘোষ বলেন, টাকা ছিনতাই বা মরধরের বিষয়ে তাদের বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা মিথ্যা ও ভিত্তিহীন। তাছাড়া উল্টো বকুল ঘোষই মামলা তুলে নিতে আমাদের হুমকি দিচ্ছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির