ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

নরসিংদীতে ১৫ জোড়া ট্রেন, তবুও স্বস্তি হচ্ছে না যাত্রীদের


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ৮-৪-২০২৫ দুপুর ১:৪৯
যানজট এড়িয়ে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে ট্রেনে ভ্রমণ করেন যাত্রীরা। প্রতিদিন ভোর থেকে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করেন শত শত যাত্রী। কিন্তু নরসিংদী স্টেশনে ১৫ জোড়া ট্রেন থাকার পরও স্বস্তি নেই এ পথে যাতায়াত করা যাত্রীদের মধ্যে।
ঢাকা-চট্টগ্রাম, কিশোরগঞ্জ, সিলেট এসব অঞ্চলে রেলপথে দিনদিন রেলের যাত্রী বৃদ্ধির পাশাপাশি ট্রেনের সংখ্যাও বেড়েছে। নরসিংদী থেকে অনেকে বাসের পরিবর্তে এখন ট্রেনে ভ্রমণ করছেন। তবে এ রেলপথে ১৫ জোড়া ট্রেন থাকা সত্ত্বেও ভোগান্তি কমেনি বলে মন্তব্য করেছেন যাত্রীরা।
শোভন ও দূর্জয় গণেশ, অর্ণবসহ ঢাকামুখী একাধিক ট্রেনের যাত্রীরা জানান, ঈদের পর রবিবার প্রথম কর্মদিবস ছিল। যাত্রীদের অনেক চাপ ছিল। টিকিট কাউন্টারে ছিল দীর্ঘ লাইন। ট্রেনের যাত্রা বিরতির সময়ে টিকিট কাটতে পারছেন না যাত্রীরা। অনেকে দৌড়ে গিয়ে বিনা টিকিটে চলাচল করে জরিমানার মুখে পড়ছেন। এ স্টেশনে যাত্রী সেবার মান আরও ভালো করার আহ্বান জানান তারা।
নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘একটি মাত্র টিকিট কাউন্টার। দীর্ঘ লাইন। ঢিলেঢালা ব্যবস্থাপনার জন্য যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন। নরসিংদী নামে ট্রেন কিন্তু এখানের যাত্রীরা আসন পান না। সব ভৈরব থেকে বুকিং হয়ে যায়।’
নরসিংদী কমিউটার ট্রেনে আসন না পাওয়া কারণ জানতে চাইলে আলমগীর হোসেন নামে এক যাত্রী বলেন, ‘সকাল ৭টায় ব্রাহ্মণবাড়ীয়া থেকে তিতাস ট্রেন ছেড়ে আসে ঢাকার উদ্দেশে। তিতাস ট্রেনে ভাড়া বেশি। তাই অনেকে ভৈরব এসে নরসিংদী কমিউটার ট্রেনে উঠে আসন দখল করে ঢাকা যায়। এ জন্য নরসিংদীর যাত্রীরা আসন পান না।’
শিল্পসমৃদ্ধ এ জেলায় রেলস্টেশনে মাত্র পাঁচজন রেলওয়ে নিরাপত্তা কর্মী রয়েছেন। জনবল বেশি হলে সেবার মান আরও বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, ১৯৭০ সালে নরসিংদী টু মদনগঞ্জ, ঢাকা, ভৈরব, চট্টগ্রাম, সিলেট চলাচলের জন্য নরসিংদীতে রেলস্টেশন স্থাপিত হয়। পরে ট্রাফিক ব্যবস্থা দুর্বল থাকায় ১৯৮৪ সালে মদনগঞ্জ সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঢাকা ও ভৈরব সড়কে যাত্রীর চাপ বেড়ে যায়। সবশেষ নরসিংদী ও ভৈরবের যাত্রীদের ভোগান্তি দূর করতে গত ২৬ মার্চ নরসিংদী কমিউটার নামে ট্রেন সার্ভিস চালু করে রেল কর্তৃপক্ষ।

এমএসএম / এমএসএম

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা