মাদারীপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দুদুকের অভিযান
মাদারীপুরে সহকারী শিক্ষকদের পদায়নে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়ে দুর্নীতি দমন কমিশন দুদক। এ সময় অভিযুক্ত জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনজুর রহমান দুদুকের টিমের সাথে বাকবিতন্ডায় জড়ায়। মঙ্গলবার সকালে শহরের শকুনি লেকেরপাড়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এই অভিযান চালানো হয়।
দুর্নীতি দমন কমিশন মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, সম্প্রতি মাদারীপুর জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগ হয়। এরপর ওই শিক্ষকদের বিভিন্ন বিদ্যালয়ে পদায়ন করা হয়। পদায়ন করতে শিক্ষকদের কাছে থেকে ঘুষ গ্রহণ করেন জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনজুর রহমান। একই কর্মকর্তার বিরুদ্ধে ঝড়ে পড়া শিক্ষার্থীদের জন্য নির্মিত উপআনুষ্ঠানিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ও শিক্ষা সামগ্রী ক্রয়ের অর্থের লাখ লাখ টাকা আত্মসাতেরও অভিযোগ ওঠে। দুদকের প্রধান কার্যালয়ের অভিযোগের পেক্ষিতে সেখানে অভিযান যায় মাদারীপুর দুদকের ৭ সদস্যের একটি। যাচাইবাছাই করা হয় প্রয়োজনীয় সব কাগজপত্র। এ সময় প্রশ্ন করলে রেগে যান অভিযুক্ত জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনজুর রহমান। দুদকের সাথে জড়ান বাকবিতন্ডায়। তদন্ত শেষে রিপোর্ট প্রধান কার্যালয়ের প্রদান শেষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহনের কথাও জানান দুদকের এই কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল
লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু
সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?
Link Copied