নরসিংদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো রেলওয়ে কর্তৃপক্ষ
নরসিংদীতে রেলওয়ের জমি দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ের ভূ–সম্পত্তি বিভাগ।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে নরসিংদী রেলওয়ে স্টেশনের পাশে বটতলায় এ অভিযান চালানো হয়। এসময় বেকু মেশিন দিয়ে রেলওয়ের জায়গায় অবৈধ ভাবে গড়ে উঠা প্রায় অর্ধশতাধিক অবৈধ দোকান পাঠ ও স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ–সম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহামুদ।
বিভাগীয় ভূ–সম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন গণমাধ্যম কে জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে রেলওয়ের জায়গা দখল করে বেশ কিছু দোকানপাট ও স্থাপনা গড়ে তোলা হয়। আজ সকাল ১১ টা থেকে অবৈধ স্থাপনা গুলোতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে এবং এটা অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (অর্পিত সম্পত্তি এবং জে, এম শাখা) রাজীব দাস, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য, রেলওয়ে পুলিশসহ আনসার সদস্য বৃন্দ।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ