শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশু সহিংসতা বন্ধে ধর্মীয় নেতাদের প্রশিক্ষণ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে বন্ধে ধর্মীয় নেতাদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ বুধবার শেষ হয়েছে।
প্রশিক্ষণে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ রংধনু পার্কে বিভিন্ন ইউনিয়ন থেকে মোট ২০ জন ইমাম, কাজী ও সনাতন ধর্মের পুরোহিতরা অংশগ্রহণ করেন। ইউনিসেফের অর্থায়নে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহোযোগিতায় স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি) প্রকল্পের আয়োজনে গত ০৭ এপ্রিল থেকে এই প্রশিক্ষণ শুরু হয়ে ০৯ এপ্রিল (বুধবার)শেষ হয়। প্রশিক্ষণটি সমন্বয় করেন এসবিসি প্রকল্পের প্রোগ্রাম অফিসার মি. উত্তম মন্ডল।
তিন দিনের অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এস এম শাকিল হাসান, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ কামাল উদ্দিন ও চককির্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোঃ আনোয়ার হাসান আনু মিয়া।
প্রশিক্ষণে বাল্য বিয়ে বন্ধের ব্যাপারে ডাক্তার কামাল হোসেন বলেন, বাল্য বিবাহের কারণেই সন্তান প্রসবে বেশির ভাগ জটিলতা সৃষ্টি হয়।
শিবগঞ্জ থানার তদন্ত ওসি সাকিল হাসান বলেন, সামাজিকভাবে বাল্যবিবাহের আইন প্রয়োগ করতে হবে। বাল্যবিয়ে বন্ধের ব্যাপারে চককির্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে বাল্যবিবাহ বন্ধের প্রচার-প্রচারণা বাড়াতে হবে। প্রোগ্রাম অফিসার মি. উত্তম মন্ডল ইমামদের উদ্দেশ্যে বলেন, আপনারা বাল্য বিয়ের কুফল কি তা নিয়ে মসজিদে আলোচনা করবেন। তাহলে বাল্যবিবাহ বন্ধে যথেষ্ট ভূমিকা রাখবে।
এছাড়াও প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীরা বাল্যবিয়ে ও শিশু সহিংসতা বন্ধে জন অংশগ্রহণমূলক কর্মপরিকল্পনা গ্রহণ করেন এবং বাল্যবিয়ে প্রতিরোধে শপথ নেন।
এমএসএম / এমএসএম
বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ
আদমদীঘিতে সাজাপ্রাপ্তসহ দুই জন গ্রেপ্তার
পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ
বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত।
রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক
হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও বহনের দায়ে ১ জন আটক
মোবাইলে খেলা দেখতে গিয়ে খালে পড়ে মৃত্যু, দুই দিন পর ভেসে উঠল লাশ
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে চার বছরে ২,২০১ নরমাল ডেলিভারি
বাঘায় মাদক ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার ২
বড়লেখায় 'কৃষক কার্ড' বাস্তবায়নের তথ্য সংগ্রহের উদ্বোধন
সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ‘গেন্দি’ ১০৩ পিস ভারতীয় ইয়াবাসহ গ্রেফতার
চট্টগ্রামে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু: পিটিয়ে হত্যার অভিযোগ, মূল অভিযুক্ত গ্রেপ্তারের দাবি পরিবারের