কাপাসিয়ায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
গাজীপুরের কাপাসিয়ায় বাংলা নববর্ষ ১৪৩২ যথাযথ ভাবে উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ এপ্রিল বুধবার সকালে পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণআন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, ছাত্রদলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
এসময় অন্যান্যের মাঝে সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক পিপিএম, জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা নায়েবে আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা শেফাউল হক, উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফ উল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এজাজ মিয়া, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার ফকির মনি, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী রেজাউর রহমান মিঠু, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, ভেটেরিনারি সার্জন ডাঃ আব্দুল্লাহ আল মামুন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, জেলা বিএনপির সদস্য ও সদর ইউপি সাবেক চেয়ারম্যান আজগর হোসেন খান, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য আফজাল হোসাইন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সোলায়মান মোল্লা, রায়েদ ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান জাফর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন শিশির, ব্যবসায়ী প্রতিনিধি চিত্তরঞ্জন সাহা, উপজেলা কমপ্লেক্স পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাহাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় আলোচনা শেষে পহেলা বৈশাখ সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মধ্য দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ