ঘোড়াঘাটের ১০০পিচ ইয়াবা সহ গ্রেফতার-১
দিনাজপুরের ঘোড়াঘাটে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক কারবারি মোঃ আরজন আলীকে (৪৫) গ্রেফতার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬চায় উপজেলার কলাবাড়ী মাদ্রাসার সামন থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় অপর মাদক কারবারি তারই ছোট ভাই রানা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত কুখ্যাত মাদক কারবারি মোঃ আরজন আলী ও পলাতক রানা উপজেলার কশিগাড়ী গ্রামের মোঃ মকবুল হোসেন ফকিরের ছেলে। মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে ঘোড়াঘাট থানা পুলিশ এলাকাবাসী জানায়, কুখ্যাত মাদক কারবারি মোঃ আরজন আলী ও পলাতক রানা পেশায় ভ্যানচালক ছিল। তারা যাত্রী ও পণ্য পরিবহনের আড়ালে দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক ব্যবসা করে আসছিল এবং তারা সংঘবদ্ধ মাদক চক্রের সক্রীয় সদস্য। মাদকের ব্যবসা করে এখন তারা অনেক টাকার মালিক বনে গেছে। মাদকের ব্যবসায় লাভ বেশী হওয়ায় তারা এখন মোটর সাইকেল যোগে মাদক বহন করে থাকে।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দিনাজপুর-ঘোড়াঘাট মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন কুখ্যাত মাদক কারবারি আরজন আলী ও তার ছোট ভাই রানা ।তারা অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কলাবাড়ি দাখিল মাদ্রাসা এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় অভিযান চালায় থানা পুলিশ। পুলিশ চেকপোস্ট স্থাপন করে। তারা রাস্তায় পুলিশের চেক পোস্ট দেখে মোটরসাইকেল ফেলে রেখে পালানোর চেষ্টা করে। পুলিশ ব্যারিকেড দিয়ে মোটর সাইকেলটি থামাতে সক্ষম হয়। বিষয়টি সন্দেহজনক হওয়ায় পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে আরজন আলীকে ধরে ফেলে। পুলিশ তার শরীর তল্লাশি করে ফুল প্যান্টের ডান পকেট থেকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। তবে সঙ্গে থাকা ছোট ভাই রানা কৌশলে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, মাদক কারবারি আরজন আলী ও তার ছোট ভাই রানা কশিগাড়ী গ্রামে বাড়িতে মাদকের ব্যবসার পাহাড় গড়ে তুলেছে। তারা একই সঙ্গে মাদক ব্যবসা করে । পুলিশের অভিযানের সময় ছোট ভাই রানা সঙ্গে ছিল। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, গ্রেফতারকৃত আরজন আলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি ইয়াবা কিনে নিজ এলাকাসহ আশেপাশের এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রি করেন। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। ঘোড়াঘাট থানায় তাঁর বিরুদ্ধে আগেরও পাঁচটি মামলা আছে। তাঁকে আজ বৃহস্পতিবার আদালত সোপর্দ করা হয়েছে। মামলা সুষ্টু তদন্ত ও পলাতক রানাসহ অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা