ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের লাইনম্যান নিহত


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ১১-৪-২০২৫ দুপুর ১১:২৬

নরসিংদীর চৌয়ালায় বৈদ্যুতিক তারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক লাইনম্যান নিহত হয়েছে। 
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় পৌর এলাকার চৌয়ালায় এই ঘটনা ঘটে।
নিহত অহিদুল শেখ (২৭) যশোরের অভয়নগর উপজেলার বর্ণী গ্রামের মজিবুর শেখের ছেলে এবং নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর একজন লাইনম্যান ছিলেন।
স্থানীয়রা জানায়, বৃষ্টির পরপর লাইনে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কাজ করছিলেন লাইনম্যান অহিদুল শেখ। এ সময় বৈদ্যুতিক তারে সরবরাহ থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন লাইনম্যান অহিদুল শেখ। শরীরের বেশ কিছু অংশে পুড়ে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে, পরিবারের পক্ষ থেকে জানানো হয় লাইনম্যানের কাছ থেকে অনুমতি না নিয়ে লাইন সরবরাহ করা হয়েছিল। 
নিহতের বড় ভাই, ইনামুল শেখ জানান, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জুনিয়র ইঞ্জিনিয়ার মাজেদুল ইসলাম ঘটনাস্থলে থেকে লাইনম্যান অহিদুল শেখ কে বিদ্যুৎতের খুঁটির পাখির বাসা ভাঙতে নির্দেশনা দেন। তিনি বলেন, লাইন বন্ধ আছে। বাস্তবে লাইন বন্ধ হয়নি। মাজেদুলের ভুল সিদ্ধান্তে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে আমরা দায়িত্বে অবহেলাকারী মাজেদুলের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি।
তবে এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আব্দুল কুদ্দুস।
পারিবারিক সূত্রে আরো জানা গেছে, নরসিংদী সদর হাসপাতালের মর্গে লাশ পোস্টমর্টেম শেষে গ্রামের বাড়িতে দাফন করা হবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার