ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় পরোকিয়ার বলি সন্ধ্যারানীকে ফিরে পেতে পরিবারের সংবাদ সম্মেলন


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১১-৪-২০২৫ দুপুর ২:৪৭

নওগাঁর মহাদেবপুরে সন্ধ্যারানী (২০) নামে এক ক্ষুদ্রনৃগোষ্টি পরিবারের গৃহবধু পরোকিয়ার বলি হয়ে এক শিশু সন্তানসহ আব্দুস ছালাম নামে এক ব্যক্তির হাত উধাও হয়ে গেছেন। এমন ঘটনার পেক্ষিতে ওই গৃহবধুকে ফিরে পেতে তার স্বামী ও শশুর পরিবারের লোকজন সংবাদ সম্মেলন করেছেন। 

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী ওই গৃহবধুর স্বামী সুমন পাহান তার শুশুর বাড়ী মান্দা উপজেলার কালিসভা গ্রামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সন্ধ্যারানীর স্বামী সুমন পাহান মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউপির চৌমাসিয়া গ্রামের মদন পাহানের ছেলে।
অপরদিকে অভিযুক্ত আব্দুস ছালাম হোসেন (৩৩) মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউপির নামাপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে। 
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সুমন পাহান জানান,আমরা আদিবাসী সম্প্রদায়ের লোক। ১১ বছর পূর্বে সন্ধ্যারানীকে শরিয়ত মোতাবেক বিবাহ করি। তার গর্ভের ১টি ছেলে সন্তান রয়েছে। এমতাবস্থায় গত বুধবার (৯ এপ্রিল) অভিযুক্ত ছালাম হোসেন আমার স্ত্রী ও সন্তানকে নিয়ে পালিয়েছেন। পালানোর সময় বাড়িতে থাকা গরু বিক্রির নগদ ১ লক্ষ ৬৫ হাজার টাকা ও ১ লক্ষ ৩০ হাজার টাকার টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে গেছেন। উক্ত টাকা পয়সাসহ স্ত্রী-সন্তানকে ফিরে পেতে সকলের সহযোগিতা কামনা করছেন। একই সাথে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।
এব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন রেজা জানান,এঘটনায় তার স্বামী সুমন পাহান অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২

উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন