ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় এলজিইডির সিও’সহ ২জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১২-৪-২০২৫ দুপুর ১১:৫৯

 নওগাঁর মান্দা উপজেলা এলজিইডির এলপিআররত কমিউনিটি অর্গানাইজার (সিও) আবুল কাসেমসহ দুইজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি আর্থ আত্মসাতের অভিযোগ সিও আবুল কাসেম বিরুদ্ধে আলতাফুন্নেতা নামে এক মহিলা শ্রমিক নওগাঁ আমলী আদালত-২ এ মামলা করেছেন।
মামলার বাদী আলতাফুন্নেসা মান্দা উপজেলার কসব ইউপির চকবালু গ্রামের আলতাব আলী ওরফে পেরুর মেয়ে। অপরদিকে অভিযুক্ত আসামীরা হলেন, মান্দা উপজেলার এলপিআররত কমিউনিটি অর্গানাইজার (সিও) আবুল কাসেম মন্ডল (৬০), সুপারভাইজার মোশাররফ হোসেন (৫০) ও মান্দা উপজেলার চকবালু গ্রামের মৃত রহিম উদ্দিনের স্ত্রী রেহেনা বেগম (৫৪)।
মামলা সুত্রে জানাগেছে, অভিযুক্ত মোশাররফ হোসেন ও রেহেনা বেগমের সহযোগিতায় সিও আবুল কাসেম মন্ডল এলজিইডি অফিসের আরইআরএমপি-৩,ও এলসিএস প্রকল্পের শ্রমিক পদে চাকরি দেওয়ার নামে ৩১ জন মহিলার নিকট থেকে প্রায় ১৯ লক্ষ ৩৪ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। উক্ত টাকা আত্মসাত করে অনেক অসহায় পরিবার স্বর্বশান্ত করেছেন। উক্ত টাকা ফেরতের জন্য মহিলা শ্রমিকের পক্ষে বাদী হয়ে নওগাঁ আমলী আদালতে ৪০৬/৪২০ ধারায় মামলা দায়ের করেন আলতাফুন্নেসা নামে এক মহিলা।
এব্যাপারে মান্দা এলজিইডি অফিস থেকে এলপিআররত কমিউনিটি অর্গানাইজার (সিও) আবুল কাসেম মন্ডলের নিকট জানতে চাইলে, তিনি টাকা আত্মসাতের ঘটনা অস্বীকার করেন।

এমএসএম / এমএসএম

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২

উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন