গলাচিপায় ১০টি দোকান পুড়ে ছাই অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি
শনিবার ভোর রাতে ( ৪টার সময়) আগুন লেগে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গলাচিপা পৌরসভার ৯নং ওয়ার্ডের কলেজ পাড়া এলাকায়। ক্ষতিগ্রস্ত দোকানের মালিকরা হলো অসিম মিয়া ( ফলের দোকান ) মিরাজ (মুদি মোনহরি) গোপাল (সেলুন) , আবুল কালাম আকনের (ডলপিন কাউন্টার) ইলিয়াস হোসেন (স্টেশনারী) নাসির উদ্দিন ( খাবার হোটেল) মুজিবর রহমান (স্টেশনারি) মনির হোসেন (স্টেশনারী) খলিল মিয়া (চায়ের দোকান) ।
স্থানীয় লোকদের ধারনা দোকানগুলোতে থাকা পণ্য সামগ্রীতে প্রায় ২৫- ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। সর্বমোট প্রায় অর্ধ কোটি টাকার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গলাচিপা সরকারী কলেজের সামনের সড়কের পূর্ব পাশে থাকা দোকান গুলোতে শনিবার ভোর ৪টার দিকে পথচারিরা আগুন দেখতে পায়। স্থানীরা , সেনাবাহিনী , ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় আগুন নেভানোর সহযোগিতা করে। গলাচিপা ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার মো: কামাল হোসেন জানান, খবর পেয়েই ঘটনাস্থল গিয়ে আগুন নিভাতে চেষ্টা চালাই । এরই মধ্যে ৯টি দোকান পুড়ে যায়। বিদ্যুৎ সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়েছে বলে তার ধারনা। তিনি জানান, ১৫-২০ লক্ষ টাকার ক্ষতি হলেও উদ্ধার করা হয়েছে প্রায় ৮০লক্ষ টাকার মালামাল।
এ ব্যাপারে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: নাসিম রেজা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন । আগুনে পোড়া ক্ষতিগ্রস্থদের সরকারী সাহায্যে ও সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করেছেন।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার