ঢাকা বুধবার, ১ জুলাই, ২০২৬

বিপিএল মাতিয়ে পিএসএলেও ইতিহাস গড়লেন পাকিস্তানি তারকা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-৪-২০২৫ দুপুর ১:২৮

সবশেষ বিপিএলটা যেন খুশদিল শাহ’র ক্যারিয়ারটাই নতুন করে উসকে দিয়েছে। পাকিস্তান জাতীয় দলের রাডার থেকে অনেকটাই ছিটকে গিয়েছিলেন নিজের অফফর্মের কারণে। তবে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন দুর্দান্ত। ১০ ম্যাচে করেছেন ২৯৮ রান। উইকেট ছিল ১৭টি। ক্রিকইনফোর বিচারে ২০২৫ বিপিএলে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট রেখেছিলেন খুশদিল শাহ। 

সেই বিপিএলের পর জায়গা করে নিয়েছিলেন পাকিস্তানের জাতীয় দলের স্কোয়াডে। আস্থার প্রতিদানও নেহাত মন্দ দেননি। এবারে অবশ্য পিএসএলেও আভাস দিলেন দারুণ কিছু করার। আসরের প্রথম ম্যাচেই গড়েছেন নতুন রেকর্ড। 

মুলতান সুলতানসের বিপক্ষে ২৩৫ রানের টার্গেট তাড়া করতে নেমে খেলেছেন ৩৭ বলে ৬০ রানের দুর্দান্ত ইনিংস। তাতেই করেছেন নতুন রেকর্ড। পিএসএল ইতিহাসে সফল রানতাড়ায় ৬ নম্বরের নিচে নেমে সর্বোচ্চ স্কোর এখন খুশদিল শাহের। পেছনে ফেলেছেন দুই ক্যারিবিয়ান শেরফেইন রাদারফোর্ড এবং কাইরন পোলার্ডের কীর্তি। 

২০২৪ আসরে করাচি কিংসের বিপক্ষে রানতাড়ায় নেমে অপরাজিত ৫৮ রানে দলকে জিতিয়েছিলেন রাদারফোর্ড। একইবছর লাহোর কালান্দার্সের বিপক্ষে রানতাড়ায় ৫৮ করেছিলেন কাইরন পোলার্ড। আর গতকাল মুলতানের বিপক্ষে ২৩৫ রানের সফল রানতাড়ায় খুশদিল করলেন ৬০ রান। ম্যাচটা তার দল জিতেছে ৪ উইকেটে। 

৬০ - খুশদিল শাহ; প্রতিপক্ষ - মুলতান সুলতানস (২০২৫) 
৫৮* - শেরফেইন রাদারফোর্ড; প্রতিপক্ষ - করাচি কিংস (২০২৪) 
৫৮ - কাইরন পোলার্ড; প্রতিপক্ষ - লাহোর কালান্দার্স (২০২৪) 

এই ম্যাচে অবশ্য খুশদিলের ঝোড়ো ইনিংসের সুবাদে বিব্রতকর রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তান জাতীয় দল অধিনায়কের বিপক্ষে এই পর্যন্ত ৩ বার ২০০ এর বেশি রান চেজ হয়েছে। এমন বিব্রতকর অবস্থায় পড়তে হয়নি আর কোনো পিএসএল অধিনায়ককে। 

এমএসএম / এমএসএম

৪০ বছর পর নকআউটে জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকো

অতিরিক্ত সময়ের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

৩ দিনেই জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা

ম্যাচের মোড় বদল-জাপানিজদের সান্ত্বনা, হৃদয় জিতলেন আনচেলত্তি

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

জার্মানির বিদায়ে স্বস্তিতে ব্রাজিল

আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ

বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক

গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা

মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার

বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি