ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাতের দুই শ্রমিক নিহত


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ১৩-৪-২০২৫ বিকাল ৫:১৩

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়  জিপিএইচ ইস্পাতে (রড তৈরির কারখানা)  কাজ করার সময় দূর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাঁশবাড়িয়া সুলতানা মন্দির এলাকার রোকনুজ্জামানের ছেলে মো: মোস্তফা (২৫) ছবিতে বামে এবং  মিরসরাই উপজেলার করুয়া এলাকার শামসুল হকের ছেলে মো: রিফাত (২৬) ছবিতে ডানে । 

কারখানার শ্রমিক ও  পুলিশ সূত্রে জানা যায় , সকাল ১১ সময় কারখানায় কাজ করার সময় লিফটের তার ছিঁড়ে উপর থেকে নিচে পড়ে দুইজন গুরুতর আহত হয়। এসময় তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে দুপুরে তাদের মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে,  সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, জিপিএইচ ইস্পাত কারখানায় কাজ করার সময় লিফট ছিঁড়ে নিচে পড়ে দুই শ্রমিক গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন। 

জিপিএইচ ইস্পাত'এর এডভাইজার ওসমান গনি চৌধুরি জানান,  অতিরিক্ত ভারের কারণে হোয়েস্টটি ছিঁড়ে যাওয়ায় এ দূর্ঘটনা ঘটে। হোয়েস্টটি শুধুমাত্র মালামাল উত্তোলনের জন্য ব্যবহারের নিয়ম থাকলেও এক ঠিকাদারের অতিরিক্ত দুইজন ব্যাক্তি  নিয়ম ভঙ্গ করে মালামালের সাথে উঠেন। এতে হোয়েস্টটির অতিরিক্ত ভারের কারণে ছিঁড়ে যায় এবং দুজন কর্মীই আহত হন। দূর্ঘটনা ঘটার সাথে সাথে জিপিএইচের এম্বুলেন্সের সাহায্যে আহত দুই কর্মীকে জিপিএইচ মেডিকেল টিমের সদস্যসহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে দু'জনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

এ অনাকাঙ্খিত ঘটনায় জিপিএইচ-এর পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে, ক্ষতিগ্রস্থ পরিবারকে  সর্বোচ্চ সহযোগিতার কথা  ব্যক্ত করেন তিনি ।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার

নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ

আত্রাইয়ে ​কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ