টাঙ্গাইলে ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেলো ৫০ শিশু-কিশোর
টাঙ্গাইলে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে বিশেষ পুরস্কার পেয়েছে ৫০ জন শিশু-কিশোর। নামাজে উৎসাহ জোগাতে এ পুরস্কারের ব্যবস্থা করে টাঙ্গাইল সিভিল সার্জন অফিসের জেলা ইপিআইয়ের সাবেক সুপারিনটেনডেন্ট মো. সোলায়মান। ১২ এপ্রিল আছরের নামাজের পর ৫০ শিশু কিশোরের মাঝে ছাতা, টুপি, সাবান ও ঘড়ি বিতরণ করা হয়। পুরস্কার পেয়ে খুশি শিশু-কিশোররা। সারাজীবন নামাজ ও ভালো কাজের সঙ্গে থাকার কথা জানান বিজয়ীরা। আর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মুসল্লিরা। প্রতিনিয়তই শিশুদের মসজিদমুখী করতে এই উদ্যোগ রয়েছে বলে জানান আয়োজকগণ।
একটানা ৪০ দিন জামাতের সঙ্গে নামাজ আদায় করলে পুরস্কার দেওয়ার ঘোষণায় মসজিদে বাড়তে থাকে শিশু-কিশোরদের উপস্থিতি। এখন নিয়মিতই বড়দের সঙ্গে মসজিদে নামাজ আদায় করছে শিশু-কিশোররা। এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি ও জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহিন ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ'সহ মুসল্লিরা উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানের আয়োজক সিভিল সার্জন অফিস টাঙ্গাইলের জেলা ইপিআইয়ের সাবেক সুপারিনটেনডেন্ট মো. সোলায়মান জানান, মসজিদে মুসল্লির সংখ্যা বাড়াতে ও শিশু-কিশোরদের মসজিদমুখী করতে এই উদ্যোগ নেওয়া হয়। এর ফলে মসজিদে বেড়েছে শিশু-কিশোরদের সংখ্যা। পরবর্তীতে অন্যান্য মসজিদেও এমন উদ্যোগ নেওয়া হবে। মসজিদ কমিটির সভাপতি ও জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহিন জানান, খুবই ভালো একটি উদ্যোগ এটি। ছোট বেলা থেকেই মসজিদে নামাজের আগ্রহ বাড়ছে তাদের।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি