গাজীপুরে ইসরায়িল বিরোধী মিছিলকালে হামলা ও ভাংচুরের ঘটনায় গ্রেফতার-৩
ইসরায়েলি আগ্রাসান বিরোধী মিছিল থেকে বিভিন্ন কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরেরঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে কোনাবাড়ী থানা পুলিশ। দেশকে অস্থিতিশীল ও বহির্বিশ্বে দেশকে হে প্রতিপ্রন্ন করতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন,গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ রবিউল ইসলাম।
শনিবার (১২ এপ্রিল) রাতে কোনাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এর আগে গতকাল শনিবার বিকেলে ইসরায়েলি আগ্রাসান বিরোধী মিছিল থেকে কোনাবাড়ীতে অবস্থিত কয়েকটি পোশাক কারখানা ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালায় দুষ্কৃতিকারীরা।
গ্রেফতারকৃতরা হলেন,নেত্রকোনা জেলার মদন থানার তেতুলিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো: হানিফ (১৯),সুনামগঞ্জ জেলার শাল্লা থানার
বিষ্ণুপুর গ্রামের বিনদ দাসের ছেলে মনজিৎ দাস (২৫) এবং ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার বাড়ইতলা গ্রামের আবু তাহেরের ছেলে মো: জাহিদ হাসান (২০)। তারা সবাই কোনাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকায় বসবাস করতো।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ রবিউল ইসলাম জানান, কোনাবাড়ীতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনায় তিনজনকে গ্রেফতার
করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও এ ঘটনায় অন্যান্য জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন তিনি।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ