ঘোড়াঘাটে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা
দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আজ সোমবার সকাল ৮ টায় উপজেলা পরিষদ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে ওসমানপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আনন্দ শোভাযাত্রাটি উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয় । পরে আগত স্কুল কলেজের শিক্ষার্থী ও অতিথিদের নিয়ে পান্তা ভাত ভোজের আয়োজন করা হয়।
এরপর উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি উলিপুর কুড়িগ্রাম, উপজেলা শিল্পকলা একাডেমী ও রানীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতনের শিল্পবৃন্দ সংগীত পরিবেশন করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার (ওসি) নাজমুল হক, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম সহ অনেকে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ