ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

নবচেতনায় নববর্ষের সাজে বারহাট্টা


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৪-২০২৫ দুপুর ৪:৫৬

"হে বৈশাখ বছর ঘুরে চৈত্রের খরতাপে পুড়ে- তুমি এসেছো আবার ফিরে, নবচেতনায় নববর্ষের সাজে বাঙালির তরে।" ১৪৩১ বঙ্গাব্দকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বাংলা বর্ষ-১৪৩২। আজ পহেলা বৈশাখ। নতুন বছরকে বরণ উপলক্ষে শোভাযাত্রা, বারুণী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচিতে সোমবার বারহাট্টা উপজেলা জুড়ে বিরাজ করেছে উৎসবমুখর পরিবেশ।

পহেলা বৈশাখ বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় সংগীত এবং নববর্ষের গান 'এসো হে বৈশাখ' পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। পরে ধর্ম, বর্ন নির্বিশেষে সকলের অংশ গ্রহণের মধ্য দিয়ে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

বর্ষ বরণের বর্ণীল আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসনের সদস্য, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা, বর্ষবরণ উৎসব এবং নানা সাংস্কৃতিক পরিবেশনা। পাশাপাশি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও পালিত হচ্ছে নববর্ষের উৎসব।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু