ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

অনুশোচনা নেই, প্রতিটি অভিজ্ঞতা ছিল একটি শিক্ষা: বাঁধন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫-৪-২০২৫ দুপুর ১১:১৬

বর্ষবরণ উপলক্ষে নানা আয়োজন নিয়ে আজ বর্ণাঢ্য উৎসবে মেতে উঠেছে সারা দেশের মানুষ!  সাধারণ মানুষের পাশাপাশি দিবসটি উদযাপনে ব্যস্ত দেশের তারকারাও। বাংলা নতুন বছরের শুরুর দিনে অন্যরকম বার্তা দিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সম্পর্কে একটি পোস্ট করেছেন বাঁধন। যেখানে জানিয়েছেন, বেশকিছু দিন ধরে ভার্চুয়াল দুনিয়া থেকে কিছুটা দূরে থাকার কথা।বাঁধন লিখেছেন, ‘হ্যালো, পৃথিবী! শুভ নববর্ষ! শুধু বলতে চাই, আমি এখনও এখানেই আছি। এখনও আমার মায়ের বাড়িতেই থাকি এখনও আমার বাবার গাড়ি চালাই। বাইরে জীবন সহজ, কিন্তু ভেতরে নীরবে ভাঙাগড়া চলে।’
তিনি আরও লিখেছেন, ‘আমি কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে দূরে আছি। সত্যি বলতে, এটি আমাকে শান্তি এনে দিয়েছে। আমি নিজ হাতে তৈরি হওয়া একজন মানুষ। যে পথে হেঁটেছি তা সহজ ছিল না, তবে এটি একান্তই আমার।’
বাঁধন বলেন, ‘আমার ভুলগুলো স্বীকার করি এবং আমার বিকাশকে সম্মান করি। আমার প্রতিটি সফলতা আমি অর্জন করেছি। অন্যদের মতামত আমাকে বিঘ্নিত করতে পারে না। আমি জানি, আমি কে এবং এখানে পৌঁছাতে কী কী করতে হয়েছে।’ কোনো অনুশোচনা নেই। প্রতিটি অভিজ্ঞতা ছিল একটি শিক্ষা, প্রতিটি পদক্ষেপ গল্পের একটি অংশ, যা আমাকে আজকে আমি হতে সাহায্য করেছে।’

 

Aminur / Aminur

ফের সুইমিং পুলে মোহনীয় পরীমনি

রবীন্দ্রনাথের ‘ফরাসি সংযোগ’-এ গাইবেন সঞ্চিতা রাখি

ভেনিসে প্রশংসিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নিয়ে যা বলছেন সমালোচকরা

বিজ্ঞাপনে খোলামেলা, ফের বিতর্কে সিডনি

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা

নজরুল স্মরণে দুই দিনব্যাপী নৃত্য উৎসব

‘এখনও অনেক কিছু করা বাকি’, নতুন চরিত্রের খোঁজে রাকুল

নোবেলকে নিয়ে টুলুর আক্ষেপ—অদ্ভুত প্রতিভা নিজের ইচ্ছায় ধূলিসাৎ করে দিলো

পরিবেশ বিপর্যয় নাকি গভীর ষড়যন্ত্র? ‘ডিগার’-এর শেষ ট্রেলারে তোলপাড়

পপি : ঢাকাই সিনেমার অপূর্ব আশীর্বাদ, অতঃপর আক্ষেপ

অন্তর্জালে ১ বিলিয়নের ক্লাবে ‘জানজিরিন’

অভিনয়ে অনন্য ছিলেন এটিএম শামসুজ্জামান

শো চালানো অসম্ভব—কেন এমন আকুতি অমিতাভ বচ্চনের?