চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী মারধর,প্রধান ফটকে তালা
সামান্য ঘটনা কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে মারধর করেছে স্থানীয়রা। এ ঘটনার জেরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। তবে ক্লাস ও পরীক্ষা চলমান আছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল থেকেই শিক্ষার্থীরা বন্ধ ফটকের সামনে ঘটনার বিচার চেয়ে আন্দোলন করছেন। এসময়, ‘স্থানীয়রা মারলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাইয়ের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং এলাকায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মধ্যরাতে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা।
মারধরের শিকার হয় রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুলতানুল আরেফিন। এ শিক্ষার্থী বলেন , আমি রেলক্রসিংয়ে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলাম। এসময় একটা সিএনজি আমার পায়ের ওপর চাকা উঠিয়ে দেয়। তখন সিএনজি ড্রাইভারের সঙ্গে আমার কিছুটা বাগবিতণ্ডা হয়। এরপর বাইরে থেকে কিছু ছেলে এসে আমার বাইকের সামনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লেখা দেখেই গালাগালি ও মারধর শুরু করে।
চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, আমাদের প্রক্টরিয়াল বডির একটা অংশ চারুকলায় একটি কাজে ব্যস্ত ছিল। এরইমধ্যে উপ-উপাচার্য ঘটনাস্থলে গিয়েছেন। আমরা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিব।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য