শান্তিগঞ্জে ভূমিখেকো আতাউর রহমানকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার তেহকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও নদী খননে প্রশাসনের রায় অমান্য করায় মাটি ভরাট ও ভূমিখেকো আতাউর রহমানের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করেন তেহকিয়া গ্রামবাসী ও স্কুলের অভিভাবকবৃন্দ৷
মানববন্ধনে বক্তব্য রাখেন তেহকিয়া গ্রামের বাবুল মিয়া, সুলতান মিয়া, মহির উদ্দিন ও আবু তালিব প্রমুখ। এসময় শামীম আহমদ, রিপন মিয়া, আব্দুল ওয়াহিদ, ফয়জুর রহমান, সইফুল্লাহ, খলিল মিয়া, লুৎফর রহমান, নবির মিয়া, দিলোয়ার হোসেন, ফখরুল ইসলাম, আজিজুর রহমান, সৈয়দুর রহমান, আল আমিন, আব্দুল হামিদ, মনো মিয়া, জসিম উদ্দিন, রশিদ মিয়া, আব্দুস সালাম, কামাল মিয়া, জাহির উদ্দিন, হান্নান মিয়া, সোহেল আহমদ, ইমাম উদ্দিনসহ তেহকিয়া গ্রামের শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আতাউর রহমানসহ একটি চক্র দীর্ঘদিন ধরে সরকারি জায়গায় মাটি কেটে বিক্রি করেছিল৷ আমরা গ্রামবাসী অভিযোগ করার পর উপজেলা সহকারী কমিশনার মহোদয় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে আতাউর রহমানকে আটক করে ২ লাখ টাকা জরিমানা ও ১৫ দিনের মধ্যে উক্ত জায়গায় মাটি ভরাটের আদেশ দেন। কিন্তু দুঃখের বিষয় রায়ের ১ মাস অতিবাহিত হওয়ার পরেও ভূমি থেকো আতাউর ছাত্র ছাত্রীদের খেলার মাঠ ও খননকৃত নেতাই নদী ভরাট করে দেয়নি। উল্টো তেহকিয়া গ্রামবাসীকে হুমকি দামকী দিয়ে আসছে। তাই প্রশাসনের কাছে আমাদের দাবী দ্রুত এই ভূমিখেকো আতাউর রহমানকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক৷
মানববন্ধনের পর দ্রুত সময়ের মধ্যে উক্ত স্থানে মাটি ভরাট ও এই কাজের সাথে জড়িত ৬ জনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসারে কাছে স্মারক লিপি প্রদান করেন গ্রামবাসী।
উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা বলেন, আমরা সবাইকে নিয়ে বসে ওই স্থানে মাটি ভরাটের জন্য যা যা করার সব করবো। উল্লেখ্য, গত ১৮ মার্চ নদীর তীরসহ সরকারি জায়গার মাটি কেটে অন্যত্র বিক্রির অপরাধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে আতাউর রহমানকে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদ- ও খননকৃত সরকারি জায়গা আগামী ১৫ দিনের মধ্যে ভরাট করে দেওয়ার আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী।
এমএসএম / এমএসএম
গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা