ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতি’র নতুন কমিটি গঠন


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৫-৪-২০২৫ বিকাল ৫:২৫

দেশের রাজধানী ঢাকায় বসবাসকারী ধামইরহাট উপজেলার প্রাণের সংগঠন ‘ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতি’র উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ১৪ এপ্রিল বাংলা নববর্ষের দিনে রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন সমিতির সদস্যরা।
এ সময় সদস্যদের সর্বসম্মতিক্রমে ‘ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতি’র পূর্বের কমিটি বিলুপ্তি ঘোষণা করে আগামী ২০২৫-২৬ সালের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সদস্যদের কণ্ঠভোটে মোঃ এস এস স্টীল কোম্পানীর জি.এম সামসুজ্জোহাকে নতুন সভাপতি ও গবেষনা প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. মেহেদী মোরশেদ বাবুকে সাধারণ সম্পাদক ঘোষনা করে ১১ সদস্যের প্রাথমিক কমিটি ঘোষনা করা হয়। অচিরেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সংগঠনের সাবেক সভাপতি মো. রুহুল মামুন, দেওয়ান মর্তুজা, আবু তাহের, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান মিলন, সহ-সভাপতি সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান জনি, সংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আনিসুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক তারেক মোহাম্মদ জুনায়েদ, অর্থ সম্পাদক ইলিয়াস হোসেন, সহ অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক সময় টেলিভিশনের আনিসুর রহমান, দপ্তর সম্পাদক ইয়াসির আরাফাত সহ সমিতির প্রায় ৩৫ জন সদস্য উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস

ধনবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার, নিরাপত্তা জোরদারের আশ্বাস

নূরানী তালী'মুল কোরআন বোর্ড এর কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা

খাশিয়াল ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী অনিরুদ্ধ দাশ অণি

দুমকিতে নিষিদ্ধ সংগঠনের আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফতার

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন

কুতুবদিয়ায় চুলার আগুনে ১৫ বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪৪ লাখ টাকা

নবীগঞ্জে গ্রিন লাইন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯

জাতীয়তাবাদী পদোন্নতি বঞ্চিত ও দুঃসময়ের ত্যাগী নেতা পরিচয়ে ভিসির বেপরোয়া অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি

ভোলায় বিএনপি নেতাকে ছুড়িকাঘাত, গণপিটুনিতে নিহত যুবক

চন্দনাইশে সুবিধাবঞ্চিত সনাতনীদের মাঝে বস্ত্র বিতরণ করছেন পুলিশ সুপার

হাতিয়ায় স্ত্রী কে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

গাজীপুর সিটি করপোরেশনের অর্থায়নে টঙ্গীর চেরাগআলীতে এসটিএস উদ্বোধন