ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

আশুলিয়ায় অনুমোদনহীন ব্যাটারি কারখানায় পরিবেশ দূষণ ও কর ফাঁকির অভিযোগ


কে এম রায়হান  photo কে এম রায়হান
প্রকাশিত: ১৬-৪-২০২৫ দুপুর ১২:৪
আশুলিয়ার জনবহুল এলাকায় অনুমোদনহীনভাবে পরিচালিত হচ্ছে একাধিক ব্যাটারি কারখানা। এসব কারখানার বেশিরভাগই পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই কার্যক্রম চালাচ্ছে। এতে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং সরকার রাজস্ব হারাচ্ছে।
আশুলিয়ার বঙ্গবন্ধু রোডের কাছে ‘ইলং ব্যাটারি’ নামের একটি কারখানা নিয়মিত ব্যাটারি তৈরি করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি কোনো সরকারি অনুমোদন ছাড়াই প্রকাশ্যে কার্যক্রম পরিচালনা করছে।
সকালের সময়ের অনুসন্ধানে জানা গেছে, ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ডিলারদের কাছে নগদ লেনদেনে পণ্য বিক্রি করে। অধিকাংশ ক্ষেত্রেই ব্যাংক লেনদেন হয় না। রাজস্ব কর্মকর্তারা জানিয়েছেন, কারখানাগুলো ব্যাটারির মূল্য কম দেখিয়ে কর ফাঁকি দিচ্ছে এবং বিক্রয় চালানেও অসঙ্গতি রয়েছে।
কারখানাগুলোর নির্গত ধোঁয়া ও গন্ধ স্থানীয়দের শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্য সমস্যার কারণ হচ্ছে। ব্যাটারি তৈরিতে ব্যবহৃত সিসা (Lead) ও অন্যান্য উপাদান খোলা পরিবেশে রাখা হয়। শ্রমিকরা পর্যাপ্ত সুরক্ষা ছাড়াই কাজ করায় স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, এসব কারখানার বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি বলেন, “নির্ভরযোগ্য অভিযোগ পেলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।”
অবৈধ ব্যাটারি কারখানাগুলো স্থানীয় পরিবেশ, জনস্বাস্থ্য এবং সরকারের রাজস্ব ব্যবস্থার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত পদক্ষেপ নিয়ে সমস্যার সমাধান করা।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু