নরসিংদীতে এসএসসি পরীক্ষায় মোবাইল কোর্টে দু’জনের সাজা
নরসিংদীর শিবপুরে এসএসসি পরীক্ষায় মোবাইল ডিজিটাল ডিভাইসে প্রশ্নপত্র আদান প্রদানের অভিযোগে মোবাইল কোর্টে দু’জনকে ১৫ দিনের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) শিবপুর উপজেলার লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় এ ঘটনাটি ঘটেছে। অভিযুক্তরা হলেন উপজেলার দুলালপুর ইউনিয়নের মানিকদী গ্রামের কবির উদ্দিনের ছেলে দিনার আহমেদ (২০) ও শিমুলিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে রিফাত হোসেন (১৯)।
জানা গেছে, পরীক্ষা চলাকালীন কেন্দ্রের বাইরে ডিজিটাল ডিভাইস মোবাইলের মাধ্যমে তারা পরীক্ষার্থীদের প্রশ্নপত্র আদান প্রদান করছিল। এ সময় মোবাইল কোর্টের হাতে আটক হয় তারা। আটক ব্যক্তিদের মোবাইল ডিভাইসে যাচাইয়ে সত্যতা পাওয়ায় তাদেরকে মোবাইল কোর্ট ১৫ দিনের সাজা প্রদান করেন। এ ব্যাপারে লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ভেন্যু কেন্দ্রের সহকারী কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান জানান পরীক্ষার কেন্দ্রের ভেতরে কোনো সমস্যা হয়নি। যা হয়েছে কেন্দ্রের বাইরে
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মু.আবদুর রহিম গণমাধ্যম কে জানান, পরীক্ষা চলাকালীন তারা মোবাইল ডিজিটাল ডিভাইসে প্রশ্নপত্র আদান প্রদান করার সময় তাদের আটক করা হয়। এর সত্যতা পাওয়ায় দু’জনকে মোবাইল কোর্টে সাজা দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied