ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বালুভর্তি ট্রাকের ধাক্কা, নিহত ২


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১৬-৪-২০২৫ দুপুর ১২:২৯

নোয়াখালীর বেগমগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বালুভর্তি আরেকটি ট্রাকের ধাক্কায় ২জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছে।  

নিহতরা হলেন, উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ফাজিলপুর এলাকার জসিম উদ্দিনের ছেলে মো. সাকিব (১৮) ও একই ইউনিয়নের কেন্দুর ভাগ এলাকার শাহ আলমের ছেলে সাকিব (২০)।  

বুধবার (১৬ এপ্রিল) ভোর সোয়া ৪টার দিকে উপজেলার নাজিরপুর এলাকার নোয়াখালী টু লক্ষীপুর মহাসড়কের জালালের গ্যারেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, লক্ষীপুর থেকে বালু ভর্তি একটি ট্রাক নোয়াখালীর চৌমুহনী পৌরসভা এলাকায় যাচ্ছিল। এসময় নোয়াখালী টু লক্ষীপুর মহাসড়কের বেগমগঞ্জ উপজেলার জালাল মিয়ার গ্যারেজ এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বালু ভর্তি ড্রাম ট্রাককে অপর দিক থেকে আসা বালু ভর্তি আরেকটি ট্রাক ধাক্কা দিলে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার সজিব ও চালকের বন্ধু সাকিব গুরুত্বর আহত হয়। পরে ভোর ৫টার দিকে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ও চৌমুহনী ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতদের ট্রাক কেটে বের করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। ওই সময় ট্রাকের চালক আহত অবস্থায় পালিয়ে যায়।  
 
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। লক্ষীপুর থেকে একটি বালুভর্তি ট্রাক দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে নোয়াখালীর চৌমুহনী গ্রামী ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

এমএসএম / এমএসএম

দাউদকান্দিতে ১২০ কেজি গাঁজা উদ্ধার, এক্স নোহাসহ গ্রেপ্তার ২

বরগুনায় বাসে অভিযান, ১ হাজার পিস ইয়াবাসহ আটক ১

তেঁতুলিয়ায় অপপ্রচার ও মানহানির প্রতিবাদে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন

মৃত্যুর আগে হুমকির বার্তা, সাভারে কিশোরীর মৃত্যু ঘিরে নানা প্রশ্ন

কুড়িগ্রামে ৪ জামায়াত নেতাদের বিরুদ্ধে মানববন্ধন

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল কলোনি উচ্চ বিদ্যালয়

চন্দনাইশে এসিল্যান্ডের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে সংবাদ সম্মেলন

শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, আটক ১

শ্যামনগরে কৃষকের হাঁস-মুরগির ঘর থেকে অজগর সাপ উদ্ধার

টঙ্গীতে স্যাগ ফ্যাশনের শ্রমিকদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল লেখা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণে এলজিইডির কর্মশালা

পটিয়ায় সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে বৃদ্ধা-নাতনিকে পিটিয়ে জখমের অভিযোগ

বৈদ্যুতিক সংযোগ থেকে আগুন, পুড়ল দুই বসতঘর